Tuesday, March 24, 2026
HomeScrollনিউ ইয়ার ইভে পার্টির প্ল্যান করছেন? এই জায়গাগুলিতে ঢুঁ মারতেই পারেন
New Year 2026

নিউ ইয়ার ইভে পার্টির প্ল্যান করছেন? এই জায়গাগুলিতে ঢুঁ মারতেই পারেন

জেনে নিন ৩১ ডিসেম্বর কলকাতা ও শহরে কোথায় কী...

ওয়েব ডেস্ক: ডিসেম্বরের ৩১ (December 31)—স্রেফ আর পাঁচটা দিনের মতো নয়। বিদায় নিচ্ছে আরেকটা বছর, সামনে এক নতুন শুরুর দরজা। রাত ১১টা ৫৯–এর কাউন্টডাউনে মিলেমিশে যায় রাগ, হাসি, কান্না আর স্বপ্ন। বাঙালি মানেই উদযাপনপ্রিয়। তাই বছরের শেষ রাতটা হুল্লোড় ছাড়া কাটবে—এমনটা ভাবাই যায় না! যাঁরা সারা বছর নিয়মের গণ্ডিতে থাকেন, তাঁরাও এই এক রাতে হয়ে ওঠেন খানিকটা বোহেমিয়ান (New Year’s Eve Celebration)। সেই জন্যই শহরজুড়ে পার্টির হুলস্থুল। এখনও পাস কাটেননি? জেনে নিন ৩১ ডিসেম্বর কলকাতা ও শহরতলিতে কোথায় কী হচ্ছে (New Year 2025)।

নদীর বুকে বছর শেষ

সেলফি তুলতে চান গঙ্গার বুক চিরে ভাসতে ভাসতে? মিলেনিয়াম পার্ক থেকে ছাড়বে নিউ ইয়ার স্পেশাল ক্রুজ। সন্ধে ৭টায় যাত্রা শুরু, রাত ১টায় ফিরে আসা। নদীর মাঝেই চলবে সেলিব্রেশন—স্ন্যাক্স, বুফে ডিনার, ড্রিঙ্কস ও লাইভ ডিজে মিউজিক।
খরচ: জন প্রতি ৩,৩৩৩ টাকা।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম মাস কেন জানুয়ারি? জানুন ইতিহাস

পার্কের বলরুমে রাজকীয় ভোজ

দ্য পার্ক হোটেলের ‘দ্য ব্রিজ’-এ থাকছে বছরের শেষের বিশেষ ডিনার। সামুদ্রিক মাছ থেকে শুরু করে কলকাতা স্টাইল বিরিয়ানি, ডেজার্টে স্ট্রবেরি-ব্লুবেরি—মেনু কার্যত অফুরন্ত।
ডিনারের খরচ: ১৯৯৫ টাকা, আনলিমিটেড ড্রিঙ্কস সহ: ২৪৯৫ টাকা, ৬–১২ বছরের বাচ্চা: ৮৯৫ টাকা।
পার্টি শুরু সন্ধে সাড়ে ৭টা থেকে। ১ জানুয়ারিতেও রয়েছে একই মেনুতে সেলিব্রেশন।

জাতীয় সড়কে নাইট পার্টি

উলুবেড়িয়ার বীরশিবপুরে ৬ নম্বর জাতীয় সড়কের উপর আমেয়া রিসর্টে নিউ ইয়ার নাইট। লাইভ মিউজিক, ডিজে, স্ট্যাগ টিকিটের সুবিধা। শিশুদের জন্য আলাদা কিড জোনও রয়েছে।
সময়: রাত ৮টা থেকে।

লবণহ্রদে ভিন্টেজ ভাইব

সল্টলেকের হোটেল দে সোভরাণীতে ভিন্টেজ থিম নিউ ইয়ার পার্টি। অফুরন্ত খাবার, ড্রিঙ্কস, সারপ্রাইজ গিফ্ট আর বলিউড মিউজিকে নাচ।
খরচ জন প্রতি: ২৯৯৯ টাকা, কাপল: ৪৯৯৯ টাকা, বাচ্চা: ১৯৯৯ টাকা।
সময়: রাত ৮টা থেকে ভোর ১টা।

আগুন নিয়ে খেলা

যশোর রোডের ডায়মন্ড প্লাজায় ‘চিয়ার’ নিউ ইয়ার পার্টি। ফায়ার জাগলার্স, লাইভ ডান্সার আর অফুরন্ত খাবারই মূল আকর্ষণ। সময়: সন্ধে ৬টা থেকে ভোর ২টো।

ইকো পার্কে ‘বেশরম’ পার্টি

ইকো পার্কের জাপানিজ ফরেস্টে বসছে ‘বেশরম’ পার্টি। ডিজে মিউজিক, হুকা, স্টার্টার ও ড্রিঙ্কস—সবই থাকছে।
খরচ জন প্রতি: ৬৯৯ টাকা, কাপল: ১২৯৯ টাকা।

গ্র্যান্ড ক্যাসিনো থিম

পূর্ব কলকাতার হায়াত রিজেন্সিতে ক্যাসিনো থিম নিউ ইয়ার পার্টি। বুফে ডিনার, স্টার্টার, ডিজে রহমানের মিউজিক।
খরচ জন প্রতি: ২৭৫০ টাকা, স্ট্যাগ: ৫৫০০ টাকা, ৫ বছরের কম বয়সীদের প্রবেশ নিষেধ।

 

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot