Saturday, April 11, 2026
HomeScrollধূমপান ক্যানসারের জন্য কতটা দায়ী? অভ্যাস ছাড়লেই কী কমবে ঝুঁকি? কী বলছে...
smoking

ধূমপান ক্যানসারের জন্য কতটা দায়ী? অভ্যাস ছাড়লেই কী কমবে ঝুঁকি? কী বলছে গবেষণা

সারা বিশ্বে ওরাল ক্যানসারের প্রায় এক-তৃতীয়াংশ রোগীই রয়েছেন ভারতে

ওয়েবডেস্ক- ধূমপানের (smoking) অভ্যাস দিন দিন বাড়ছে। ধূমপায়ীরা (Smoker) বটেই পরোক্ষভাবে প্রভাব পড়ছে অন্যদের ওপরে। ধূমপান বাড়িয়ে তুলছে ক্যানসারের ঝুঁকি (Cancer risk) । তবে ধূমপান বা কোনও রকম তামাক চিবিনোর ফলে মারণরোগের ঝুঁকির প্রবণতা বেশি, এমনটাই মনে করে চিকিৎসাবিজ্ঞান (Medical Science) । তবে এই অভ্যাস ছেড়ে দিলে কী ঝুঁকি কমে? সমীক্ষা বলছে, তামাক ত্যাগ করলে ওরাল ওরাল ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমলেও, সম্পূর্ণ শূন্যে নামে না। গবেষণায় দেখা গেছে, যারা ১০ বছর আগে ধূমপান ছেড়েছেন তাঁদেরও ক্যানসারের ঝুঁকি ধূমপায়ীদের তুলনায় প্রায় ৬১ শতাংশ কমেছে।

পাশাপাশি তামাক চিবোনোর অভ্যাস (Tobacco chewing habit) ছেড়েছেন, তাদের এক দশক পরে ঝঁকি প্রায় ৪২ শতাংশ কমে গেছে। গবেষণা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

সারা বিশ্বে ওরাল ক্যানসারের প্রায় এক-তৃতীয়াংশ রোগীই রয়েছেন ভারতে, যা বিশ্বের সর্বোচ্চ রোগীর দেশ হিসেবে তকমা পেয়েছে। এই ওরাল ক্যানসার সবেচেয়ে বেশি পুরুষদের মধ্যে। ভারতে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হয় এমন প্রধান তিন ক্যানসারের মধ্যে এটি একটি। মহিলাদের মধ্যেও এই প্রকোপ দেখা যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, অধিকাংশ ক্ষেত্রেই মুখগহ্বরের ক্যানসার ধরা পড়ে প্রায় লাস্ট স্টেজে, ফলে মৃত্যুহার বেশি। তথ্য বলছে, প্রতি বছর ভারতে গড়ে প্রায় ১.৪ লক্ষ নতুন ওরাল ক্যানসারের রোগী শনাক্ত হন।

আরও পড়ুন-  শুধু মহিলা নয়, ৪০ পেরোলে হরমোনাল চেঞ্জ হয় পুরুষদেরও! সতর্ক থাকুন এই উপায়ে

ওরাল ক্যানসারের প্রধান ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে, ধূমপান, ধোঁয়াবিহীন তামাক, যেমন গুটখা, খৈনি, জর্দা, মদ্যপান, সুপারি চিবোনো, খারাপ ওরাল হেল্থ।

গবেষকদের কথায়, সব ধরনের তামাকই ক্ষতিকর। তামাক ত্যাগ করলে ঝুঁকি উল্লেখযোগ্য কমে। যদি তা কখনও পুরোপুরি শূন্য নামে না। তাই তামাক সম্পূর্ণ এড়িয়ে চলাই স্বাস্থ্যের জন্য নিরাপদ।

৪৬০০ জনকে নিয়ে একটি গবেষণা চালানো হয়েছিল। এর মধ্যে ২৩০০ জন ছিলেন মুখের ভিতরের অংশের (বুকাল মিউকোসা) ক্যানসারে আক্রান্ত। অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করা হয়েছিল, ধূমপায়ী বা তামাক চিবোনো ব্যক্তি, যারা তামাক ব্যবহার করেননি, যারা অন্তত এক বছর আগে তামাক পরিহার করেছেন। যারা অন্তত দশ বছর আগে তামাক চিবানো ছেড়েছেন, তাদের ঝুঁকি কমলেও কখনও তামাক ব্যবহার না করে ব্যক্তিদের তুলনায় এখনও প্রায় ১২.৫ গুণ বেশি ঝুঁকি রয়ে গেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যারা সুপারি ও তামাক একসঙ্গে ব্যবহার করে তাদের ক্ষেত্রে তামাক ব্যবহারকারীদের তুলনায় ঝুঁকি দ্বিগুণ বেশি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto