Tuesday, March 3, 2026
HomeScrollকুয়েতে ভেঙে পড়ল মার্কিন F-15 যুদ্ধবিমান
American F15 Crashes in Kuwait

কুয়েতে ভেঙে পড়ল মার্কিন F-15 যুদ্ধবিমান

দুই পাইলটই সময়মতো ইজেক্ট করে প্রাণে বেঁচে যান

ওয়েব ডেস্ক: ইরানের (Iran) সঙ্গে চলমান সংঘাতের আবহে কুয়েতে (Kuwait) মার্কিন বায়ুসেনার একটি F-15 যুদ্ধবিমান (American F15 Crashes in Kuwait) ভেঙে পড়েছে বলে দাবি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের। মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বিমানে থাকা দুই পাইলটই সময়মতো ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দু’জনের অবস্থাই স্থিতিশীল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুয়েতের আকাশে জ্বলন্ত অবস্থায় একটি F-15 পাক খেতে খেতে নীচে পড়তে দেখা গিয়েছে। ওই ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয় বলে জানিয়েছে কুয়েত প্রশাসন।

আরও পড়ুন: থরথর করে কাঁপছে মাটি! ইরানজুড়ে ভূমিকম্প নাকি আমেরিকার ‘সিসমিক’ অ্যাটাক?

এদিকে ইরান দাবি করেছে, তাদের হামলাতেই ওই মার্কিন যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয়েছে। তবে United States Air Force ও মার্কিন সংবাদমাধ্যম ইরানের এই দাবি নাকচ করেছে।

আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শত্রুপক্ষের হামলা নয়; বরং প্রশিক্ষণ বা অভিযানের সময় ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা প্রযুক্তিগত ত্রুটির জেরে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যেই একই দিনে দোহা, কাতার–এ একাধিক জোরাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় আতঙ্ক ছড়ালেও বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

 

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos