Tuesday, March 17, 2026
HomeScrollমধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা!
Sandipta Sen

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা!

আবু ধাবি হয়ে কলকাতায় ফেরার কথা ছিল অভিনেত্রীর!

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সমাজমাধ্যমে সে কথা জানালেন তিনি। জানা গিয়েছে, স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি গিয়েছিলেন নরওয়ে সফরে। কিন্তু সমস্যা তৈরি হল বাড়ি ফেরার পথে। মধ্যপ্রাচ্যের (Middle East) ভয়াবহ পরিস্থিতির কারণে আটকা পড়লেন তাঁরা।

জানা গিয়েছে, বর্তমানে প্যারিসেই রয়েছেন সন্দীপ্তা। মূলত, তাঁদের আবু ধাবি হয়ে ফেরার কথা ছিল কলকাতায়। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিমান বাতিল হয়। যার ফলে বিপাকে পড়েছেন তিনি। তবে প্যারিসে অভিনেত্রী ও তাঁর স্বামী নিরাপদেই রয়েছেন বলে খবর। তবে কবে বাড়ি ফিরতে পারবেন, তা নিয়ে চিন্তায় তাঁরা। এদিকে মেয়ে ও স্বামীকে নিয়ে চিন্তায় পরিবারও।

আরও খবর : বিয়ের পরই ‘মা’ হওয়ার ইঙ্গিত দিলেন রশ্মিকা?

প্রসঙ্গত, তবে শুধু সন্দীপ্তা নয়, দুবাইতে গিয়ে আটকে পড়েছেন শুভশ্রী ও তাঁর ছেলে ইউভানও। এছাড়া সমস্যায় পড়েছেন সোনাল চৌহান, এষা গুপ্তা, নার্গিস ফাকরি, কমল আর খান, দক্ষিণী অভিনেত্রী বিষ্ণু মানচুরও।

এদিকে, গত শনিবার থেকে ইরানের (Iran) উপর হামলা চালাচ্ছে আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তবে, খতম করার পরিকল্পনা অনেক আগে থেকে করেছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। এর পর শনিবার যখন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছে খামেনেই, সেই সময় সেখানে হামলা চালিয়ে খতম করা হয় তাঁকে। অভিযোগ, ইরান সরকারের ভিতর থেকেই কেউ খামেনেইয়ের উপস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু এর পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88