Wednesday, June 3, 2026
HomeScrollসেমির মহারণে ইংল্যান্ডের মুখোমুখি ভারত! কবে, কখন, কোথায় ‘লাইভ’ দেখবেন?
India Vs England

সেমির মহারণে ইংল্যান্ডের মুখোমুখি ভারত! কবে, কখন, কোথায় ‘লাইভ’ দেখবেন?

ফাইনালের টিকিট পাকা করতে কী স্ট্র্যাটেজি টিম ইন্ডিয়ার? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ইডেন জয় করে ইতিমধ্যে ওয়াংখেড়ে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। আগামী সেখানে সেমির লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পরিসংখ্যান বলছে, এই নিয়ে তৃতীয়বার টানা টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India Vs England)। কবে হতে চলেছে এই মহারণ? কখন হবে সেমিফাইনাল? কোথায় ও কীভাবে এই ম্যাচ সরাসরি দেখবেন? চলুন এই প্রতিবেদনে সবটা জেনে নেওয়া যাক।

‘সুপার ৮’-এর ‘গ্রুপ ১’-এর একমাত্র ‘অপরাজিত’ দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে একটি ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সেমির টিকিট পেয়েছে ভারত। অন্যদিকে ‘গ্রুপ ২’-এর শীর্ষে থেকে শেষ চারে পৌঁছেছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই সেমির এই লড়াই যে চিত্তাকর্ষক হতে চলেছে, তাতে কোনও সন্দেহই নেই।

আরও পড়ুন: সেঞ্চুরি না করেও ব্যাটে চুমু! ম্যাচ শেষে কী বললেন ইডেনের ‘মহানায়ক’ সঞ্জু?

সেমিফাইনালের সূচি ও সময়

মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়েংখেড়ে সেটেডিয়া,এ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালটি ম্যাচটি হবে বৃহস্পতিবার, ৫ মার্চ। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা থেকে, টস হবে সন্ধ্যা ৬.৩০-এ।

কোথায় দেখবেন এই মহারণ?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার্স স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখতে পারবে জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।

ভারতের স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, ঈশান কিষান, রিঙ্কু সিং, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, তিলক বর্মা

ইংল্যান্ডের স্কোয়াড

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম করান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D