HomeScrollফের প্রবাসে খুন ভারতীয় ছাত্রী!
Canada

ফের প্রবাসে খুন ভারতীয় ছাত্রী!

অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : প্রবাসে ফের খুন হলেন ভারতীয় ছাত্রী (Indian Student)। ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে কানাডার (Canada) নায়গ্রা এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি বলে খবর। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, ওই তরুণীর নাম বিধি কল্পেশভাই মেঘানি। তিনি গুজরাতের আনন্দ জেলার বাসিন্দা। পড়াশোনার জন্য তিনি কানাডায় (Canada) পাড়ি দিয়েছিলেন চার বছর আগে। হাত খরচ চালানোর জন্য বিভিন্ন সংস্থায় কাজও করতেন তিনি।

আরও খবর : ওমানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, কারণ কী?

জানা গিয়েছে, গত ১৫ মে ভারতীয় এই ছাত্রীর উপরে ভয়াবহ হামলা হয়। তবে কেন তাঁকে খুন করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার পরেই খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিধির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে সোকের ছায়া।

তবে এই প্রথম নয়, প্রবাশে আর আগেও ভারতীয়দের (Indians) উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে পড়ুয়াদের উপর এমন হামলা ঘটছে। সম্প্রতি আমেরিকার ভার্জিনিয়াতে গুজরাতের এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার মাঝে এমন ঘটনার খবর সামনে এল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News