Tuesday, March 17, 2026
HomeScroll‘ডিপফেক’ বিতর্কের মাঝেই নতুন ভিডিও নেতানিয়াহুর! এখন কোথায় ইজরায়েলের প্রধানমন্ত্রী?

‘ডিপফেক’ বিতর্কের মাঝেই নতুন ভিডিও নেতানিয়াহুর! এখন কোথায় ইজরায়েলের প্রধানমন্ত্রী?

সোমবার একটি ভিডিও পোস্ট করে বার্তা দেন নেতানিয়াহু

ওয়েব ডেস্ক: মৃত্যু জল্পনা ও ‘ডিপফেক’ বিতর্কের মাঝেই ফের প্রকাশ্যে এলেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। সোমবার নতুন একটি ভিডিও পোস্ট করে বার্তা দিলেন, তিনি সুস্থ আছেন।

রবিবার নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে এক্স (X) হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছিলেন নেতানিয়াহু। সেখানে কফির কাপ হাতে তাঁকে দেখা যায়। ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, “আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।” সেই ভিডিও ঘিরেই শুরু হয় জোর বিতর্ক।

আরও পড়ুন: কাবুলের হাসপাতালে বোমা হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত অন্তত ৪০০!

সোমবার সকালে এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ দাবি করে, ভিডিওটি ‘ডিপফেক’ হতে পারে। কফির অস্বাভাবিক স্থিরতা, ঠোঁটের নড়াচড়া ও কথার অমিল, এমনকি তাঁর বাঁ হাতের অস্বাভাবিক ভঙ্গি, এই সবকিছুকেই সন্দেহের কারণ হিসেবে তুলে ধরা হয়। ফলে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।

এই আবহেই ফের একটি নতুন ভিডিও পোস্ট করেন নেতানিয়াহু (যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি)। সেখানে তাঁকে একটি অজানা পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে রয়েছেন দুই যুবতী।

ভিডিওটির ক্যাপশনে লেখা, “নির্দেশিকা মেনে চলে জয়লাভ করছি।” তবে এই বার্তার অর্থ কী, তা স্পষ্ট নয়। একই সঙ্গে, বর্তমানে নেতানিয়াহু ঠিক কোথায় রয়েছেন, সেই প্রশ্নও এখনও অনুত্তরিত।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88