Wednesday, August 19, 2026
HomeScrollমঙ্গলবার অফিস টাইমে ব্লু লাইন মেট্রোয় সমস্যা, ভোগান্তি যাত্রীদের

মঙ্গলবার অফিস টাইমে ব্লু লাইন মেট্রোয় সমস্যা, ভোগান্তি যাত্রীদের

সিগন্যালিংয়ের সমস্যার জন্য ব্যহত হয়েছে পরিষেবা

কলকাতা: মঙ্গলবার কর্মব্যস্ত দিনে ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Kolkata Metro)। এদিন ব্লু লাইনে (Kolkata Metro Blue line) পরিষেবা ব্যহত হওয়ায় অফিস টাইমে নাজেহাল যাত্রীরা। এমনকী শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী মেট্রো ময়দানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় বলেও খবর। যাত্রীদের অভিযোগ, মেট্রো বার বার দাঁড়িয়ে পড়লেও কোনও ঘোষণা করা হয়নি। সপ্তাহের প্রথমেই অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এদিন সকাল ১০ নাগাদ এসপ্ল্যানেডের আগে সিগন্যাল সমস্যার মুখে পড়ে মেট্রোর একটি রেক। এক যাত্রী বলেন, ‘ময়দান স্টেশনে ঢোকার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিল মেট্রো। কোনও ঘোষণা করা হয়নি। ওই রেকে থাকা মেট্রো যাত্রীদের অভিযোগ ময়দান স্টেশনের পর একই ভাবে পার্কস্ট্রিট স্টেশনেও অতিরিক্ত সময়ে দাঁড়িয়ে থাকে মেট্রোটি। অত্যন্ত ধীর গতিতে চলছে মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী মেট্রো ময়দানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পাশাপাশি সিগন্যালিংয়ের সমস্যার জন্য ব্যহত হয়েছে পরিষেবা। অফিস টাইমে স্টেশনে ভিড়ও বাড়তে থাকে পাল্লা দিয়ে। বেশ খানিকক্ষণের জন্য সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এদিন সকালে এসপ্ল্যানেডের কাছে সিগন্যালিং সমস্যা দেখা দেয়। তার জেরে ধীর গতিতে চলছিল মেট্রো রেকটি।

আরও পড়ুন:‘দুটি আসনে শুভেন্দু?’ প্রশ্নে দিলীপের চাঁচাছোলা জবাব!

যাত্রীদের অভিযোগ, প্রায়ই ব্লু লাইনে পরিষেবা ব্যহত হয় মেট্রোর। তাতে নাজেহাল হতে হয় নিত্য যাত্রীদের। ব্‌লু লাইনে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও বার বার এই পরিষেবা বিঘ্নিত হতে দেখা গিয়েছে। কখনও সিগন্যালিং সমস্যা, কখনও আত্মহত্যার ঘটনার জেরে নাজেহাল হতে হয়েছে মানুষকে। বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে এই ধরনের ঘটনা বার বার ঘটছে। তারজেরেই ক্ষুব্ধ যাত্রীরাও।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor