Tuesday, March 24, 2026
HomeScroll‘ইউনূসই খুন করিয়েছেন হাদিকে’, বিস্ফোরক দাবি হাদির ভাইয়ের
Sharif Osman bin Hadi

‘ইউনূসই খুন করিয়েছেন হাদিকে’, বিস্ফোরক দাবি হাদির ভাইয়ের

বাংলাদেশে সাধারণ নির্বাচন বানচাল করতেই এই হত্যা, অভিযোগ হাদির ভাইয়ের

ওয়েব ডেস্ক: হাদির মৃত্যুতে জ্বলছে ওপার বাংলা। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে (Sharif Osman bin Hadi) গুলি করেছিল কারা? কয়েকদিন ধরেই এই প্রশ্নে তোলপাড় চলছে বাংলাদেশে। এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওসমান হাদির ভাই ওমর হাদি। ‘ইউনূসই (Mohammad Yunus) খুন করিয়েছেন হাদিকে’ বিস্ফোরক অভিযোগ করলেন হাদির ভাই। মৃত্যুর নেপথ্যে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারেরই হাত রয়েছে বলে অভিযোগ করে সোচ্চার হলেন হাদির দাদা শরিফ ওমর বিন হাদি। মঙ্গলবার বিকেলে শাহবাগে ‘শহীদি শপথ’ অনুষ্ঠানে রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর ভাইয়ের মৃত্যুর পরে ৬ দিন কেটে গেলেও এখনও সরকার কিছুই করতে পারেনি বলে অভিযোগও করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ওসমান হাদির খুনের ঘটনায় ফের জ্বলছে পদ্মাপারের দেশ।এই পরিস্থিতিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্ভব কি না, সেই প্রশ্ন উঠছে। ওসমান হাদির ভাই ওমর হাদির অভিযোগ, ওসমানের উপর হামলার ঘটনায় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। বাংলাদেশে সাধারণ নির্বাচন বানচাল করতেই এই হত্যা বলে তাঁর অনুমান।ওমর বলেন, “আপনারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। আজ হোক, ১০ বছর পর হোক, আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।”তিনি বলেন, “আপনারা যদি মনে করেন আর দুই মাস পর রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন। মনে রাখবেন, এই দেশের জনতা আপনাদের কাঠদড়ায় দাঁড় করাবেই। তাই সরকারের কাছে আমি অনুরোধ করব, দ্রুত খুনিকে আমাদের সামনে নিয়ে আসুন।

আরও পড়ুন: ছায়ানটে তাণ্ডব, বাংলাদেশে গানে গানে সংহতি-সমাবেশে শিল্পীরা 

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচার করার সময় মাথায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের ছাত্রনেতা বছর ৩২-এর ওসমান হাদিকে। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সরকারি উদ্যোগেই এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে৷ সেখানে গত ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর৷ হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছতেই আগুন জ্বলে যায় ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়৷ হাদির মৃত্যুর খবর ছড়াতেই বাংলাদেশের (Bangladesh) একাধিক এলাকায় শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর ও অশান্তি। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করে প্রশাসন। হাদির মৃত্যুতে শোকপ্রকাশ করে একদিনের রাষ্ট্রীয় শোক (state mourning) ঘোষণা করেছে ইউনুস সরকার। তবে শোকের আবহেই প্রশ্ন উঠছে-এই খুন কি শুধুই রাজনৈতিক সহিংসতা, নাকি আড়ালে রয়েছে আরও বড় কোনও চক্রান্ত?

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot