Thursday, April 9, 2026
HomeBig newsলেবাননে ইজরায়েলের বর্বর বোমাবর্ষণের জের! হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করল ইরান
Strait of Hormuz

লেবাননে ইজরায়েলের বর্বর বোমাবর্ষণের জের! হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করল ইরান

ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই মুখ থুবড়ে পড়ল শান্তিচুক্তি, বিশ্ব বাজারে তেল সঙ্কট তীব্র হবে

ওয়েবডেস্ক-   চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে মধ্যেপ্রাচ্যের (Middle East)  পরিস্থিতি। লেবাননে (Lebanon)  ইজরায়েলের (Israel)  ব্যাপক বিমান হামলার প্রতিক্রিয়ায় ফের কড়া পদক্ষেপ নিল ইরান (Iran) । হরমুজ প্রণালী (Strait of Hormuz)  দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল ইরান। বিশ্ব বাজারে তেল সঙ্কট জোর ধাক্কা খাবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েল লেবাননের বৈরুটসহ বিভিন্ন স্থানে “সবচেয়ে বড় সমন্বিত হামলা” চালায়। এই হামলায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ২৫৪ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। লেবাননের ওপর এই হামলাকে “ইরানের ওপর হামলা” হিসেবে গণ্য করে তেহরান হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করার ঘোষণা করল।  আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস (Fars) জানিয়েছে যে, ইজরায়েলি হামলার পর তেলবাহী ট্যাঙ্কার চলাচল স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন-  ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব মার্কিন কংগ্রেসে! গদি হারাচ্ছেন ট্রাম্প? দেখুন বড় খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়া একটি প্রধান শর্ত ছিল তবে ইজরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প উভয়েই দাবি করেছেন যে এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।  হরমুজ প্রণালী ফের একবার কঠোর অবস্থান নিল ইরান। এই প্রণালীটি বর্তমানে ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।

অনুমতি ছাড়া কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের কোস্টগার্ড।  এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের সঙ্কটে আশঙ্কা। নতুন করে আরও বিপদ ঘনিয়ে আসছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto