Wednesday, July 8, 2026
HomeScrollভোটের মুখে স্ট্র্যান্ড রোডে দেশি বন্দুক, পিস্তল-সহ প্রচুর কার্তুজ উদ্ধার
Arms Recovery

ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে দেশি বন্দুক, পিস্তল-সহ প্রচুর কার্তুজ উদ্ধার

কলকাতায় প্রচুর অস্ত্র উদ্ধার ! গ্রেফতার বিহারের বাসিন্দা

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) মুখে অস্ত্র উদ্ধার কলকাতায় (Arms Recovery Kolkata)। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার স্ট্র্যান্ড রোডের এক সুলভ শৌচালয় থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। ভোটের মুখে শহর কলকাতার স্ট্র্যান্ড রোডের মতো এলাকায় শৌচালয় থেকে এভাবে পিস্তল, গুলি-সহ একজন গ্রেফতার হওয়ায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সামনেই বিধানসভা নির্বাচন। এপ্রিলেই ২ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। তার আগে এ হেন ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্বে ইতিমধ্যেই কলকাতা-সহ জেলায় জেলায় নাকা তল্লাশির সংখ্যা বাড়িয়েছে পুলিশ। বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোড এলাকায় অভিযান চালিয়ে বিহারের এক কিশোরকে গ্রেফতার করেছে লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পিস্তল ও প্রচুর গুলি। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সোয়া বারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোডের পূর্ব দিকের ফুটপাথে একটি পাবলিক টয়লেটের সামনে ওত পাতে এসটিএফের একটি দল। সেখানে সন্দেহভাজন এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন আধিকারিকরা।পুলিশ সূত্রে খবর, ওই নাবালকের কাছ থেকে তিনটি দেশি বন্দুক, দু’টি ৭ এমএম পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৮টি ৮ এমএম কার্তুজ, ২২টি ৭.৬৫ এমএম কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ট্র্যান্ড রোডে রাস্তার ধারের একটি শৌচালয়ে কাছে ওই নাবালককে আটকানো হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি হতেই উদ্ধার হয় অস্ত্র।কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স অর্থাৎ STF- এর জালে বিহারের নালন্দার মহম্মদ ইউসুফ।কোথা থেকে ওই অস্ত্র এসেছে এবং কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, সেই ব্যাপারে নাবালককে জেরা করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto