Thursday, April 16, 2026
HomeScrollচরম কোন্দল, বিধানসভা ভোটে ৭ কেন্দ্রের প্রার্থী বদল করল কংগ্রেস

চরম কোন্দল, বিধানসভা ভোটে ৭ কেন্দ্রের প্রার্থী বদল করল কংগ্রেস

বিক্ষোভের জের, ভোটের দুই সপ্তাহ আগে প্রার্থী বদল কংগ্রেসের

ওয়েব ডেস্ক: দলীয় অন্দরের অশান্তি ও নিচুস্তরে ক্ষোভ ক্রমশ চরমে ওঠে। বিক্ষোভ, তর্কাতর্কি, হাতাহাতি থেকে সংঘর্ষ। গত ১ এপ্রিল প্রার্থী নিয়ে কোন্দল চরমে উঠেছিল। অবশেষে প্রার্থী তালিকায় বড়সড় বদলের পথে হাঁটতে বাধ্য হল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)কে সামনে রেখে বুধবার সাতটি বিধানসভা (Congress Changes Candidates 7 Seats) কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সংগঠনের ভিতরে জমে ওঠা অসন্তোষ প্রশমিত করতেই এই দ্রুত সিদ্ধান্ত।

নাকাশিপাড়ায় কংগ্রেস মনোনীত করেছিল গোলাম কিবরিয়া মণ্ডলকে। কিন্তু কর্মী অসন্তোষের পর নদিয়া নাকাশিপাড়া ও চাপড়ায় প্রার্থী বদল করা হয়েছে। নাকাশিপাড়ায় কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হলেন শেখ তাহির। চাপড়ায় রাহিদুল মণ্ডলের জায়গায় কংগ্রেস প্রার্থী হলেন আসিফ খান।উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বর্ণালী নস্করের জায়গায় কংগ্রেস প্রার্থী হলেন সুনয়না বিশ্বাস। হাওড়ার মন্দিরবাজারে ডঃ কৌশিক বৈদ্যর জায়গায় কংগ্রেস প্রার্থী চাঁদ সর্দার। এর পাশাপাশি প্রার্থী বদল করা হয়েছে পূর্ব বর্ধমানের রায়না, কেতুগ্রাম ও আউশগ্রামেও। রায়নায় অনীক সাহার জায়গায় কংগ্রেস প্রার্থী হয়েছেন পম্পা মালিক। কেতুগ্রামে মহম্মদ মফিরুল কাসেমের বদলে কংগ্রেস প্রার্থী আবু বক্কর। অন্যদিকে, আউশগ্রামে নিশা বড়ালের জায়গায় প্রার্থী তাপস বড়াল।

আরও পড়ুন:কী কী শর্তে জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন?

প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখা দেয়। শুধু জেলা স্তরেই নয়, কলকাতার দলীয় সদর দফতরের সামনেও কর্মী-সমর্থকদের প্রতিবাদ পরিস্থিতিকে জটিল করে তোলে। এই পরিস্থিতিতে প্রদেশ নেতৃত্ব অভিযোগগুলি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠায়। পরে শীর্ষ নেতৃত্বের অনুমোদন মেলার পরই সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786