ওয়েব ডেস্ক : শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। এখন চলছে ২০২৬ সালের ফেব্রুয়ারি। কিন্তু এখনও থামেনি রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধ। আর এই সংঘর্ষ থামানোর লক্ষ্যে প্রস্তাব পেশ হল রাষ্ট্রপুঞ্জে (UN)। জানা যাচ্ছে, যে ভোটাভুটি হয়েছে, তাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ১০৭টি দেশ। কিন্তু এই ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত (India)।
মঙ্গলবার এই যুদ্ধবিরতি সম্পর্কিত প্রস্তাব পেশ করা হয়েছিল। ১৯৩টি দেশের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ১০৭টি দেশ। ৫১টি দেশ ভোট দেয়নি। বিরুদ্ধে ভোট দিয়েছে ১২টি দেশ। তবে ভারত (India) সহ ব্রিকস গোষ্ঠীবুক্ত বেশ কিছু দেশ এতে ভোট দেয়নি। এমনকি ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখে চীন ও আমেরিকা। কিন্তু ইজরায়েল এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে খবর।
আরও খবর : মোতায়েন ডজনখানেক রণতরী! এবার ট্রাম্পের রোষে পুড়বে ইরান? দেখুন বিগ আপডেট
উল্লেখ্য, প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া (Russia) বা ইউক্রেনকে (Ukraine) কখনও নিন্দা করেনি নয়াদিল্লি। প্রথম থেকে ভারত সরকার বলে এসেছে, আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমস্যার সমাধান করুক। এমনকি দুই দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে কথা বলা হয়েছে নয়াদিল্লির তরফে। অন্যদিকে ওয়াকিবহালের মতে, ভারত এই ভোটাভুটিতে অংশগ্রহণ করলে, তা হত কারোর পক্ষ নেওয়া। যা ভারতের নীতির বিরুদ্ধ। এবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।
এদিকে, এই সংঘর্ষে ইউক্রেনের পাশেই থেকেছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। মঙ্গলবারও ভোটাভুটিতে ইউক্রেনকে সমর্থন করেছে তারা। এই দেশগুলি যুদ্ধ বিরতির পক্ষে ভোট দিয়েছে। এদিকে ১০৭ দেশের সমর্থন পাওয়ার পর তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দেখুন অন্য খবর :







