Thursday, April 9, 2026
HomeScrollবাংলাদেশে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন?
Bangladesh

বাংলাদেশে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন?

পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ার জন্য ডাক পেয়েছেন ২৫ জন!

ওয়েব ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) গঠন হয়েছে নতুন সরকার। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Election) জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি (BNP)। এর পরেই বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মঙ্গলবার এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর নতুন এই সরকারে পূর্ণ মন্ত্রীর (Ministry) দায়িত্ব পাওয়ার জন্য ডাক পেয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২৪ জন। পূর্ণমন্ত্রী হিসেবে কাকে কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়েছে।

দেখে নেওয়া যাক কাকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল…

জানা গিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমদ-কে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ। মহিলা-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মহম্মদ জাহিদ হোসেন। বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে খলিলুর রহমান-কে।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক পেয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। ভূমি মন্ত্রক মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন নিতাই রায় চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ আসাদুজ্জামান-কে। ধর্ম বিষয়ক মন্ত্রক পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রক।

জলসম্পদ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এহসানুল হক মিলন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আমিন উর রশিদ-কে। সামরিক বিমান ও পর্যটন মন্ত্রকে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আসাদুল হাবীব দুলু। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন দীপেন দেওয়ান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সরদার মহম্মদ সাখাওয়াত হোসেন বকুল। বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে।

আরও খবর : বুধবার সকালেই অচল YouTube! কী হল হঠাৎ?

প্রতিমন্ত্রী হিসেবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন…

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী হচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন শরীফুল আলম। শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন বিদেশ মন্ত্রকের দায়িত্ব। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রকের দায়িত্ব পেলেন সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল। জল সম্পদ মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন ফারহাদ হোসেন আজাদ। যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আমিনুল হক-কে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রক পেয়েছেন হাবিবুর রশিদ।

এছাড়া রেলপথ মন্ত্রক ও নৌ-পরিবহন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন মহম্মদ রাজিব হাসান। জনপ্রশাসন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ আব্দুল বারী-কে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মার শাহে আলম। অর্থ, পরিরকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মহম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক পেলেন ইশরাক হোসেন। হিলা ও শিশু ও সমাজকল্যাণ মন্ত্রক পেয়েছেন ফারজানা শারমীন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম ও আইন, বিচার ও সংসদ বিষয়কের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শেখ ফরিদুল ইসলাম। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মহম্মদ নুরুল হক নুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ইয়াসের খান চৌধুরী-কে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন এম ইকবাল হোসেইন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এম এ মুহিত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আহম্মদ সোহেল মঞ্জুর-কে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ (Bangladesh) গণঅভ্যুথানের পরিস্থিতি দেখেছে। অন্তর্বর্তী সরকারের আমলেও তা আয়ত্বে আনা সম্ভব হয়নি। কিন্তু নতুন সরকার সে দেশের উন্নতির জন্য কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto