Sunday, August 16, 2026
HomeScrollজি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’!
Zee Bangla

জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’!

তিন কন্যাকে নিয়ে সমাজের বিরুদ্ধে এক মায়ের লড়াইয়ের গল্প বলবে এই ধারাবাহিক

কলকাতা: জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ (Annapurnar Lokkhira)। একজন মায়ের অদম্য শক্তি, আত্মসম্মান ও নিঃস্বার্থ ভালোবাসাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সিরিয়ালের কাহিনি। পুত্রসন্তান জন্ম দিতে না পারার ‘অপরাধে’ স্বামী যখন তাকে ছেড়ে চলে যায়, তখন থেকেই শুরু অন্নপূর্ণার প্রকৃত সংগ্রাম। তিন কন্যাকে নিয়ে একা হাতে সংসারের সমস্ত দায় কাঁধে তুলে নেয় সে।

ভাতের হোটেল চালিয়ে দিনরাত পরিশ্রম করে মেয়েদের মানুষ করে তোলেন অন্নপূর্ণা। সমাজের কটূক্তি, আর্থিক টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেও তিনি শেখান আত্মসম্মান, বিনয় ও ভালোবাসার শক্তি।

আরও পড়ুন: প্রেমিকার নামে ট্যাটুর উপর চিতাবাঘ কেন? হার্দিকের প্রেম রহস্যের পর্দাফাঁস করলেন শিল্পী

নির্মাতাদের কথায়, “এ এক মায়ের গল্প, যে হার মানেনি। এ এক তিন কন্যার গল্প, যারা মাথা নত করেনি।”

সিরিয়ালের বিশেষ ভূমিকায় অভিনয় করবেন সোমা ব্যানার্জি, স্বস্তিকা ঘোষ, সৌম্যদীপ মুখার্জি ও ইপ্সিতা মুখার্জি। জীবনযুদ্ধ, সম্পর্ক ও সম্মানের এই আবেগঘন সিরিয়ালের গল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে সিরিয়ালপ্রেমীদের মধ্যে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k