Monday, July 13, 2026
HomeScrollএপস্টিন ফাইলের কেচ্ছা! আমন্ত্রণ জানিয়েও তালিকা থেকে বিল গেটসের নাম বাদ দিল...
Microsoft founder Bill Gates

এপস্টিন ফাইলের কেচ্ছা! আমন্ত্রণ জানিয়েও তালিকা থেকে বিল গেটসের নাম বাদ দিল ভারত

এপস্টিনের নির্যাতিতদের পাশে দাঁড়ানো বেশি জরুরি বলে মনে করছে নয়া দিল্লি

ওয়েবডেস্ক-  দিল্লির (Delhi)  ভারত মণ্ডমপে (Bharat Mandapamসূচনা হয়েছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ (AI Impact Expo 2026) । এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে ৩০০’র বেশি প্যাভিলিয়ন, ৬০০টি স্টার্টআপ, ১৩টি দেশের প্যাভিলিয়ন এবং বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে একাধিক বিশ্ব নেতাদের মধ্যে আমন্ত্রিত ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (Microsoft founder Bill Gates) । কিন্তু গেটসের নাম বাদ দিল ভারত। এপস্টিন ফাইলে (Epstein files) বিল গেটসের নাম থাকার পরে তাকে নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। আমন্ত্রিতের তালিকায় বিল গেটসের নাম থাকার পরেও শেষ পর্যন্ত পিছু হটল ভারত। সেই তালিকা থেকে বাদ দেওয়া হল বিল গেটসের নাম।

আগামী দুনিয়ায় এআই নির্ভর হতে চলেছে, সেই নিয়ে অতি তৎপর ভারত। সেখানে ভারতে আয়োজিত এই এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ নয়া দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে। মাইক্রোসফটের মতো একটি জনপ্রিয় সংস্থার এই অনুষ্ঠানে উপস্থিতি এই আয়োজনের মান আরও বাড়াত তা বলাই বাহুল্য। কিন্তু এই অবস্থায় এপস্টিনের নির্যাতিতদের পাশে দাঁড়ানো বেশি জরুরি বলে মনে করছে নয়া দিল্লি। এই ইমপ্যাক্ট সামিটে এতদিন জ্বলজ্বল করছিল, বিল গেটসের নাম, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল করল ভারত। মঙ্গলবারই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম সরিয়ে দেওয়া হয়েছে। তবে কেন এই পদক্ষেপ সেই নিয়ে স্পষ্টভাবে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, এপস্টিন ফাইলে বিল গেটসের নাম থাকার জন্যই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই কেচ্ছা কেলেঙ্কারিতে একাধিকবার ধনকুবের বিল গেটসের নাম এসেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এপস্টিন কাণ্ডে নির্যাতিতাদের নৈতিক সমর্থনকেই আগে রাখছে ভারত।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এই সামিটে অংশ নিচ্ছেন বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সিইওরা।  ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬’,  ১৬ থেকে ২০ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত ভারত মণ্ডপে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে। এই এক্সপোটি ৭০ হাজার বর্গ মিটারের বেশি এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য সরকার ও আন্তর্জাতিক অংশীদাররা অংগ্রহণ করবে। এক্সপো ১০টি এরিনা এবং ১৩টি দেশের প্যাভিলিয়ন জুড়ে বিস্তৃত।

আরও পড়ুন-  মোদি-ম্যাক্রোঁ পোস্টারে ঢেকেছে মুম্বই! রাফাল ইস্যুতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক

উল্লেখ্য,  এপস্টিন ফাইলে দাবি করা হয় রাশিয়ান মহিলাদের সঙ্গে যৌন সঙ্গমের ফলে গুরুতর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন বিল গেটস। এমনকী অধঃস্তন কর্মীকে দিয়ে ওষুধ আনিয়ে তা গোপনে স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তবে গেটসের মুখপাত্রের তরফে দাবি করা হয়েছে, এই ধরনের তথ্য ভিত্তিহীন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto