Tuesday, March 17, 2026
HomeScroll১৯ বছর বয়সেই বিশ্বকাপ সেঞ্চুরি! বিশ্বরেকর্ড গড়লেন কানাডার যুবরাজ
Yuvraj Samra

১৯ বছর বয়সেই বিশ্বকাপ সেঞ্চুরি! বিশ্বরেকর্ড গড়লেন কানাডার যুবরাজ

‘ডু অর ডাই’ ম্যাচে ঐতিহাসিক ইনিংস খেললেন ১৯ বছরের যুবরাজ সামরা

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ঝড় তুললেন যুবরাজ। তবে ভারতের কিংবদন্তি যুবরাজ সিং নন, ইনি কানাডার (Canada Cricket Team) যুবরাজ সামরা (Yuvraj Samra)। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড (World Record) গড়লেন এই বাঁ হাতি ব্যাটার। টি-২০ বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৯ বছর বয়সে শতরান করলেন, যে কৃতিত্ব বিশ্বের আর কোনও ব্যাটারের নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচেই (Canada Vs New Zealand) এই ঐতিহাসিক ইনিংস খেলেন যুবরাজ।

মঙ্গলবার সকালে ‘গ্রুপ-ডি’র ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৬৫ বলে ১১০ রানের দুরন্ত ইনিংস খেলেন যুবরাজ সামরা। এর মাধ্যমে তিনি হয়ে গেলেন পুরুষদের টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো সর্বকনিষ্ঠ ব্যাটার (Youngest Batter To Hit Century In T20 World Cup)। এদিন নিউজিল্যান্ডের কিছুটা দুর্বল বোলিং আক্রমণকে পুরোপুরি কাজে লাগান তিনি। ১১টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে করেন শতরান।

আরও পড়ুন: জোড়া হার! বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে অস্ট্রেলিয়া? কী বলছে সমীকরণ?

উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের বিশ্বজয়ী প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নামানুসারেই যুবরাজ সামরার নাম রেখেছিলেন তাঁর বাবা-মা। একইভাবে বাঁহাতে ব্যাট করেন কানাডার এই ক্রিকেটার। তাঁর খেলার ভঙ্গিমাতেও যুবির বেশ কিছু অনুকরণ দেখা গিয়েছে। সেই কারণে এই ম্যাচে হারের সঙ্গে কানাডার ‘সুপার এইট’এর স্বপ্ন শেষ হয়ে গেলেও, যুবরাজের এই ইনিংস নাম লেখাল ইতিহাসের পাতায়, যা মনে রাখবে ক্রিকেট বিশ্ব।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88