Sunday, August 16, 2026
HomeScrollসুবিচার চেয়ে ইমরান খানের পাশে কপিল, সুনীল! পাক সরকারকে চাপ ১৪ অধিনায়কের
Imran Khan

সুবিচার চেয়ে ইমরান খানের পাশে কপিল, সুনীল! পাক সরকারকে চাপ ১৪ অধিনায়কের

জেলের অন্দরেই দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ, গড়েছেন বিখ্যাত পাকিস্তানি (Pakistan) ফাস্ট বোলিং ইউনিট, প্রধানমন্ত্রী হিসেবেও পালন করেছেন দেশের গুরুদায়িত্ব। কিন্তু সেই ‘কিংবদন্তি’ ইমরান খান (Imran Khan) আজ বন্দি এক অন্ধকার কারাগারে। না, জেলে হয়তো আলো আছে, কিন্তু প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চোখের জ্যোতি নেই বললেই চলে। এমন অবস্থায় ইমরান খানের জন্য কলম ধরলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev) সহ পাঁচ দেশের ১৪ অধিনায়ক।

গত কয়েকদিন ধরেই খবর ছড়াচ্ছে, জেলে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান খান। পরিবারকে না জানিয়ে তাঁকে গোপনে হাসপাতালে ভর্তি করার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি তাঁর দৃষ্টিশক্তি হারানোর জল্পনাও ছড়িয়েছে। সূত্রের দাবি, প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। যদিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পাকিস্তান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন: ১৯ বছর বয়সেই বিশ্বকাপ সেঞ্চুরি! বিশ্বরেকর্ড গড়লেন কানাডার যুবরাজ

এই পরিস্থিতিতে পাঁচ দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক যৌথভাবে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, কপিল দেব, মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া এবং জন রাইট। তার পরেও প্রশ্ন উঠছে- শেষ পর্যন্ত কি সুবিচার ও প্রয়োজনীয় চিকিৎসা পাবেন ইমরান খান?

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k