Friday, May 22, 2026
HomeBig newsবাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ তারেক রহমানের, দেখুন সরাসরি
Tarique Rahman

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ তারেক রহমানের, দেখুন সরাসরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ সরকার গঠন করছে

ওয়েবডেস্ক- বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী (Prime Minister) পদে শপথ (Oath) নিলেন তারেক রহমান (Tarique Rahman) । আজ, বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন খালেদাপুত্র তারেক। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন (President Muhammad Shahabuddin)। বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে এই প্রথম জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এই শপথগ্রহণ অনুষ্ঠা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ সরকার গঠন করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হল এই সরকার।

উল্লেখ্য, শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়ে  সরকার গঠন করেছে দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন এর মধের ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী, টেকনোক্র্যাট তিনজন।

আরও পড়ুন-  তারেকের মন্ত্রিসভায় ১ হিন্দু, ১ বৌদ্ধ! আর কে কে থাকছেন? দেখুন তালিকা

উল্লেখ্য, ছাত্র বিক্ষোভের মধ্যে দিয়ে ২০২৪ সালে হাসিনা সরকারের পতন হয়। ৭ অগাস্ট নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর পর বাংলাদেশের ভোট নিয়ে দীর্ঘ টালবাহানার পর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়। এককভাবে ২০৯টিতে জয়ী হয় বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারে মতো প্রধানমন্ত্রী পদে বসলেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot