Sunday, March 1, 2026
HomeBig newsখামেনেইর পরবর্তী উত্তরসূরি কে? জল্পনায় ইরান
Ayatollah ali khamenei

খামেনেইর পরবর্তী উত্তরসূরি কে? জল্পনায় ইরান

খামেনেই মৃত্যুতে তার ৪০ বছরের শাসনের অবসান

ওয়েবডেস্ক-  আমেরিকার (America) ও ইজরায়েলের (Israel) যৌথ আক্রমণে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই (Supreme Leader Ayatollah Ali Khamenei) । কে হবেন এই দেশের পরবর্তী নেতা। শনিবার এক অতর্কিতে আক্রমণে নিহত হয়েছেন খামেনেই। সেই সময় তেহরানে নিজের দফতরে বসে কাজ করছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে শূন্য সর্বোচ্চ এই পদ। কে হবেন তাঁর পরবর্তী উত্তরসূরী (Next successor) ?

সূত্রের খবর, হামলার অন্তত দুসপ্তাহ আগে থেকেই সে আক্রমণে বিষয় ব্লু প্রিন্ট তৈরি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্র উল্লেখ করে এই তথ্য সামনে এনেছে রয়টার্স। সেই আলোচনায় ছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি একটি মার্কিন সংবাদমাধ্যমে এই বিষয়ে মুখ খুলেছেন। সেইসঙ্গে আমেরিকা সেনা ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

খামেনেই পর দেশ চালাবে কে? খবর অনুযায়ী সে দেশের সরকারি সংবাদসংস্থা রবিবার সকালে জানিয়েছে, দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচারব্যবস্থার প্রধান ও অভিভাবক কাউন্সিলের এক আইন বিশেষজ্ঞ নিয়ে আপাতত একটি তিনসদস্যের কাউন্সিল তৈরি করা হচ্ছে। পরবর্তী শাসকের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত সাময়িকভাবে এই কাউন্সিল দেশ চালাবে। ইজরায়েল ও মার্কিনি হামলায় খামেনেই মৃত্যুতে তার ৪০ বছরের শাসনের অবসান হল। নেতা নির্বাচনের নিয়ম অনুযায়ী ৮৮ জন ধর্মীয় নেতার একটি দল যা ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ নামে পরিচিত, তারাই ভোট দিয়ে পরবর্তী নেতা নির্বাচন করবেন।

সর্বোচ্চ নেতা বাছাইয়ের জন্য সংবিধান অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকতে হবে একজন ধর্মীয় নেতার মধ্যে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল তাঁকে পুরুষ ও ধর্মীয় আলেম হতে হবে। রাজনৈতিক জ্ঞানের সঙ্গে বর্তমান সরকারে প্রতি আনুগত্য গুরুত্ব পাবে এই সিদ্ধান্তে। এই সর্বোচ্চ নেতার দৌড়ে আছেন আয়াতুলা খামেনেই দ্বিতীয় পুত্র  মোজতবা খামেনেই। ধর্মীয় নেতারা ক্ষমতায় পরিবারতন্ত্র খুব একটা পছন্দ করেন না। তাছাড়া খামেনি পুত্রের সরকারে কোনও পদেও নেই।

৬৭ বছর বয়সী আলিরেজা আরাফি খামেনেই খুব ঘনিষ্ঠ ছিলেন। বর্তমানে তিনি ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর ডেপুটি চেয়ারম্যান এবং প্রভাবশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর একজন সদস্য। ইরানের সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হলেও আরাফি বড় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। প্রায় ৬০ বয়সী আলেম মোহাম্মদ মেহদি মিরবাঘেরি ধর্মীয় নেতাদের মধ্যে সবচেয়ে রক্ষণশীল দলের প্রতিনিধিত্ব করেন। তিনিও ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর একজন সদস্য।

পশ্চিমা বিশ্বের বিরোধী বলে পরিচিতি মিরবাঘেরি ইরানের কোম শহরের একটি ইসলামি বিজ্ঞান অ্যাকাডেমির পরিচালক। খামেনির উত্তরসূরীদের মধ্যে সবচেয়ে কমবয়সী যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন, ৫০ বছর বয়সী হাসান খোমেনি। ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লা খামেনির নাতি। যার কারণে ধর্মীয় এবং বিপ্লবের ইতিহাসে তাঁর একটি গ্রহণযোগ্যতা আছে।

আরও পড়ুন-  সিরিয়ার পতনেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ইরান–আমেরিকা সংঘাতে ফের ভাইরাল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

হাশেম হোসেইনি বুশেহরি ষাটোর্ধ্ব একজন বর্ষীয়ান আলেম। ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ কিংবা যারা সর্বোচ্চ নেতা নির্ধারণ করেন তাদের সঙ্গে বুশেহরির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এই কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি। বুশেহরি খামেনেইর ঘনিষ্ঠ ছিলেন তবে সামরিক বাহিনী আইআরজিসির সঙ্গে তার শক্তিশালী সম্পর্ক নেই বলে জানা গেছে।

 

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola