Wednesday, April 15, 2026
HomeScroll২০১৬-র বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভেঙেছিল ওয়েস্ট ইন্ডিজ! আজ কি তার বদলা নিতে...
India Vs West Indies

২০১৬-র বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভেঙেছিল ওয়েস্ট ইন্ডিজ! আজ কি তার বদলা নিতে পারবেন সূর্যরা?

ইডেনের ‘ডু অর ডাই’ ম্যাচের আগে দুই দলের পরিসংখ্যান কী বলছে? এগিয়ে কারা? দেখুন একনজরে

ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বে ‘অপরাজিত’ থেকে কার্যত গায়ে হাওয়া লাগিয়ে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ‘সুপার ৮’-এ উঠেছিল ভারত। কিন্তু সেখানে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর থেকেই প্রতিটা ম্যাচে ভারতের সামনে ‘ডু অর ডাই’ পরিস্থিতি। চেন্নাইয়ে জিম্বাবোয়েকে হারিয়েও কাটেনি বিশ্বকাপ থেকে বিদায়ের ফাঁড়া। আজ ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে (India Vs West Indies) হারালে তবেই সেমির টিকিট হাতে পাবেন সূর্যরা। তবে সে কাজ ভারতের জন্য খুব একটা সহজ হবে না। কারণ ইতিহাস আজ খানিক ক্যারিবিয়ান দলের পক্ষেই গান গাইবে।

১০ বছর আগের কথা। ২০১৬ সালেও প্রত্যাশার পাহাড় নিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল ভারত। সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেবার ড্যারেন স্যামিদের ঝড়ে নিভে গিয়েছিল ভারতের আশার প্রদীপ। তবে সেই স্বপ্নভঙ্গের সাক্ষী ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। আশার কথা একটাই, আজ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি হচ্ছে দুই যুযুধান শিবির। কাজেই আজকের এই মহারণ জিতে ইতিহাস বদলানোর সুযোগ রয়েছে সূর্যদের সামনে।

আরও পড়ুন: ইডেনে মরণ-বাঁচন ম্যাচে খেলবেন রিঙ্কু? মেগা-ম্যাচে কেমন হবে ভারতের একাদশ?

এখন একনজরে দুই দলের মুখোমুখি হওয়ার পরিসংখ্যানের (IND vs WI Head To Head) দিকে দেখা যাক। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এখনও অবধি মোট ৩০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১৯টি ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচ এবং অমীমাংসিত ছিল ১টি ম্যাচ।

সামগ্রিক পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে ছবিটা সম্পূর্ণ উল্টো। এখনও অবধি টি-২০ বিশ্বকাপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মোট ৪ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ২০০৯, ২০১০ এবং ২০১৬-র বিশ্বকাপ সাক্ষাতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, শুধুমাত্র ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি জিতেছিল ভারতীয় দল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker