Sunday, March 15, 2026
HomeScrollদুবাইয়ে আটকে সোনাল চৌহান, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি নায়িকার
Sonal Chauhan

দুবাইয়ে আটকে সোনাল চৌহান, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি নায়িকার

‘দয়া করে দেশে ফিরতে সাহায্য করুন’, লিখলেন সোনাল

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল। একাধিক শহরে হামলার জেরে বাতিল হয়েছে বহু আন্তর্জাতিক বিমান। আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া (Air India) ও ইন্ডিগো-সহ (Indigo) বিভিন্ন সংস্থা। এই পরিস্থিতিতেই দুবাইয়ে আটকে পড়েছেন বলিউড (Bollywood) অভিনেত্রী সোনাল চৌহান (Sonal Chauhan)। দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) কাতর আবেদন জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে (Insagram Story) প্রধানমন্ত্রীকে ট্যাগ করে সোনাল লেখেন, মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তিনি নিরাপদে ভারতে ফিরতে পারছেন না। বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরার কোনও স্পষ্ট ব্যবস্থা চোখে পড়ছে না বলেও জানান তিনি। ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে সাহায্যের আবেদন করেন ‘জন্নত’ (Jannat) খ্যাত এই অভিনেত্রী। তাঁর এই পোস্ট ভাইরাল (Viral) হয়েছে নেটদুনিয়ায়, উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হানায় নিহত খামেনেই ? ইরানে কি টলছে মোল্লাতন্ত্র?

উল্লেখ্য, সাম্প্রতিক হামলার জেরে আবু ধাবি, দুবাই, রিয়াধ ও দোহা-সহ একাধিক শহরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। সোনাল চৌহান ছাড়াও একই সমস্যার মুখে পড়েছেন ক্রীড়াবিদ পি ভি সিন্ধু, ভারতের বাস্কেটবল দল এবং বহু সাধারণ যাত্রী। সকলেই নিরাপদে দেশে ফেরার অপেক্ষায়। বর্তমানে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে বলে কূটনৈতিক সূত্রের খবর। যুদ্ধাবস্থার মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে দেশ।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88