Thursday, March 19, 2026
Homeমোদির উপর দায় চাপিয়ে দায় এড়ালেন ইউনুস!

মোদির উপর দায় চাপিয়ে দায় এড়ালেন ইউনুস!

ওয়েব ডেস্ক: শেখ হাসিনা (Sheikh Hasina) প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সমালোচনা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস (Muhammad Yunus)। কার্যত মোদির উপরেই দায় চাপিয়ে নিজের দায় এড়িয়ে গেলেন তিনি। ইউনুস বলছেন, ভারতের (India) সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে বাংলাদেশ (Bangladesh)। কিন্তু প্রত্যেকবার ভারতীয় সংবাদমাধ্যম ভুয়ো খবর ছড়ায় যা বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে।

ভারতের মাটিতে বসে বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন হাসিনা। তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ইউনুস। লন্ডনের চ্যাথাম হাউসে (Chatham House) এক কথোপকথনে তিনি বলেন, “আমার যখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছিলাম, আপনি হাসিনাকে থাকতে দিতে চান সেই নীতি থেকে সরতে বলছি না। কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি যেভাবে কথা বলছেন সেটা যাতে না করতে পারেন তার জন্য সাহায্য করুন।”

আরও পড়ুন: মাস্কের ক্ষমা চাওয়া নিয়ে ট্রাম্প কী বললেন?

ইউনুস আরও বলেন, হাসিনা ভারতে বসে অমুক দিন অমুক সময়ে বার্তা দেবেন বলে ঘোষণা করেন। তাতে গোটা বাংলাদেশ ক্ষুব্ধ হয়। এ নিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যাতে হাসিনা এরকম বিবৃতি দিতে না পারেন, মোদি বলেন, এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, তাঁর কিছু করার নেই।

হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং তাঁর বিচার করতে আন্তর্জাতিক ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন ইউনুস। তিনি বলেন, “ট্রাইবুনাল তার বিচার প্রক্রিয়া শুরু করেছে। যে সমস্ত অপরাধ হাসিনা করেছেন তার নোটিস তাঁকে পাঠানো হয়েছে। আরও বহু অপরাধ উঠে আসছে। ভারতকে এই নোটিসে সাড়া দিতে হবে। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা চাই এটা আইনগতভাবে হোক, সঠিক হোক। ক্রোধের বশে কিছু করে ফেলছি এমনটা আমরা হতে দিতে চাই না।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor