Friday, June 19, 2026
HomeScrollভোট প্রচার কবে, কোন জায়গা থেকে শুরু করবেন মমতা?
Mamata Mega Campaign

ভোট প্রচার কবে, কোন জায়গা থেকে শুরু করবেন মমতা?

ইদের পরই জেলায় মেগা প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়!

কলকাতা: বঙ্গে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা। ঈদের পরই জেলায় মেগা প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Mega Campaign)। উত্তরবঙ্গকে পাখির চোখ করে ময়দানে নামছে তৃণমূল। ভোট ঘোষণার ৪৮ ঘণ্টা পর গত মঙ্গলবার রাজ্যের তৃণমূল ২৯১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে রীতিমতো চমক দিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর মুহূর্ত থেকেই রাজ্যজুড়ে তৃণমূলের নেতা ও কর্মীরা জোরকদমে ময়দানে নেমে পড়েছেন। এবার প্রচারে দলনেত্রী কবে নামবে সেই নিয়ে কৌতুহল সব মহলের। তৃণমূলের শীর্ষ দলীয় সূত্রে খবর মিলেছে, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় এই হাইভোল্টেজ নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভোট যুদ্ধের (West Bengal Assemly Election 2026) রণকৌশল চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সীর (Subrata Bakshi) অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।বৈঠকে উপস্থিত থাকার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের কাউন্সিলর ও বিএলএ-দের। জানা গেছে, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’, এই স্লোগানকে সামনে রেখেই প্রচারে নামতে চলেছে তৃণমূল।ভবানীপুরে ক্রমশ ভোট প্রচারের পারদ চড়ছে। ইতিমধ্যেই বিজেপি মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে জোরদার প্রচার শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রচারে নেমেছেন। রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটিই প্রশ্ন সবচেয়ে বেশি করে ঘুরপাক খাচ্ছে, কবে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ? কবে থেকে শুরু হবে তাঁর মেগা প্রচার কর্মসূচি ?

আরও পড়ুন: প্রতি দফায় ২৫০০ কোম্পানি বাহিনী, নজিরবিহীন পদক্ষেপ কমিশনের

বিজেপিকে রুখতে এবং রাজ্যে পুনরায় নিজেদের ক্ষমতা নিরঙ্কুশভাবে ধরে রাখতে তৃণমূল কংগ্রেস যে এবার বিন্দুমাত্র কসুর ছাড়বে না, তা বলার এপেক্ষা রাখে না।প্রার্থী তালিকা ঘোষণার দ্রুততা এবং প্রথম সারির নেতাদের তৎপরতা দেখেই বেশ স্পষ্ট হয়ে গিয়েছে ৷ দলীয় সূত্রে খবর মিলেছে, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় এই হাইভোল্টেজ নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চলতি সপ্তাহের শনিবার ইদ। ইদ পেরোলেই পুরোদমে রাজনৈতিক ময়দানে নামবেন তিনি। উৎসবের আবহ মিটলেই বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রধান বিরোধী শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুর একেবারে উচ্চগ্রামে বেঁধে দেবেন বলে মনে করা হচ্ছে৷ বিধানসভা নির্বাচনে দলের জয়ের রণকৌশল ঠিক কী হবে, কীভাবে বিরোধীদের আক্রমণ শানাতে হবে এবং সাধারণ মানুষের কাছে কোন কোন ইস্যুগুলি তুলে ধরতে হবে, তা নির্ধারণ করে দেবেন মমতা৷

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারেও নিজের হাই-প্রোফাইল ভোটপ্রচার শুরুর জন্য উত্তরবঙ্গকেই বেছে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে রয়েছে একটি বড় কৌশলগত এবং সময়ভিত্তিক কারণ।যেহেতু প্রথম দফাতেই মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই উত্তরবঙ্গ থেকেই মুখ্যমন্ত্রীর এই মেগা জেলা সফর শুরু হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের মাটি থেকেই তিনি বিরোধীদের বিরুদ্ধে সুর চড়াবেন এবং পাহাড় থেকে সমতল পর্যন্ত দলের ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেবেন বলে মনে করা হচ্ছে৷

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto