HomeScrollব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জের! এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং, দায়িত্বে...
Nvidia CEO Jensen Huang Resigns After Affairs Controversy

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জের! এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং, দায়িত্বে কোলেট ক্রেস

চীনের গুপ্তচর সন্দেহে থাকা এক মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ, সংস্থার মহিলা আধিকারিকের সঙ্গেও ঘনিষ্ঠতার খবর ঘিরে বিতর্ক। ৩৩ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে পদত্যাগ জেনসেনের।

ওয়েব ডেস্ক : বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং চিনা গুপ্তচরবৃত্তির বিতর্কে এবার এনভিডিয়ার (Nvidia) শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন। সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসারের পদ থেকে ইস্তফা দিলেন জেনসেন হুয়াং (Jensen Huang)। চীনা মহিলা বন্ধু অ্যালিসকে ঘিরে সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অ্যালিসের বিরুদ্ধে চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ সামনে আসে।

অভিযোগ, অ্যালিসের মাধ্যমে বেআইনিভাবে এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ চীনে পাচার করা হয়েছে। এই ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহের তালিকায় উঠে আসে ওই মহিলার নাম।

আরও খবর :  নিউইয়র্কে বহুতল বাড়ি ভেঙে ভয়াবহ বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে ৮! ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ

এরই মধ্যে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়। অ্যালিসের পাশাপাশি আরও এক মহিলার সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে। ফলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সংস্থার ব্যবসায়িক ভাবমূর্তি—সব ক্ষেত্রেই চাপ বাড়তে থাকে এনভিডিয়ার শীর্ষকর্তাকে ঘিরে।

এই বিতর্কের প্রভাব পড়ে শেয়ার বাজারেও। এনভিডিয়ার শেয়ারের দরে পতনের খবর সামনে আসে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ প্রস্তুতকারক সংস্থাকে ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত প্রবল বিতর্কের আবহে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হুয়াং।

জেনসেনের ইস্তফার পর অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই সংস্থার নেতৃত্ব সামলাবেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News