HomeBig newsকলকাতার পর হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে মামলা হাইকোর্টে
Howrah Municipal Ward Delimitation Challenged in High Court

কলকাতার পর হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে মামলা হাইকোর্টে

৫০ থেকে কীভাবে ওয়ার্ডের সংখ্যা বেড়ে ৬৮? দীর্ঘদিন বোর্ড নেই, আলোচনা ছাড়াই পুনর্বিন্যাসের অভিযোগ

ওয়েব ডেস্ক : কলকাতা পুরসভার পর এবার হাওড়া পুরসভার (Howrah Municipal) ওয়ার্ড বিন্যাস নিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে (Calcutta High Ciurt)। হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হল কীভাবে, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী সিপিএম নেতা ইমতাজ আহমেদ।

দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় নির্বাচিত বোর্ড নেই। এই পরিস্থিতিতে ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কীভাবে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, এই বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হয়নি।

আরও খবর : সরকারি কাজে আর ঢিলেমি নয়! সময় পেরোলেই শোকজ, কর্মীদের জন্য কড়া নির্দেশ নবান্নের

তৃণমূল একবার বিল এনে ওয়ার্ড বাড়ানোর চেষ্টা করেছিল। পরে আগের জায়গায় ফিরে গেলেও আবার ওয়ার্ড বাড়ানো হয়েছে।

ঠিক এই সময়েই হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের হল। অন্যদিকে, মুখ্যমন্ত্রী বলেছেন, “যারা ভোটে হারবে, তারা পুরভোট আটকাচ্ছে। আমরা সুপ্রিম কোর্ট যাব।”

[youtube-feed feed=1]
Read More

Latest News