HomeBig newsসরকারি কাজে আর ঢিলেমি নয়! সময় পেরোলেই শোকজ, কর্মীদের জন্য কড়া নির্দেশ...
West Bengal Government

সরকারি কাজে আর ঢিলেমি নয়! সময় পেরোলেই শোকজ, কর্মীদের জন্য কড়া নির্দেশ নবান্নের

নির্ধারিত সময়ের মধ্যে ফাইল ও কাজ শেষ করার নির্দেশ। প্রতি মাসের ১০ তারিখে হবে অগ্রগতি পর্যালোচনা। জবাব দিতে হবে ১৫ দিনের মধ্যে।

ওয়েব ডেস্ক : সরকারি দফতরে কোনও ফাইল বা কাজ দিনের পর দিন ফেলে রাখা যাবে না। দায়িত্ব পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতেই হবে। সময়সীমা পেরিয়ে গেলে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিককে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে পাঠানো হবে শোকজের নোটিস। প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমাতে এমনই কড়া পদক্ষেপের পথে হাঁটল নবান্ন (Nabanna)।

বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩-র কথা উল্লেখ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল সব দফতরকে দ্রুত এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছেন। কোনও কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে সংশ্লিষ্ট দফতরের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মী বা আধিকারিককে শোকজ করতে পারবেন। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। সেই জবাব খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করবে সরকার।

আরও খবর :  আবাস যোজনায় আরও ৭ লক্ষের অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা! শুক্রবার দ্বিতীয় কিস্তি ছাড়বেন মুখ্যমন্ত্রী

নতুন ব্যবস্থায় প্রতি মাসের ১০ তারিখকে গুরুত্বপূর্ণ সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। কোনও প্রকল্প বা প্রশাসনিক দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হলে সার্ভিস রুল মেনে ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ শুধু কাজের নির্দেশ দিলেই দায়িত্ব শেষ হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তার বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

প্রশাসনিক কাজে গতি ফেরানোর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেও একাধিকবার বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, দফতরের কাজে গাফিলতি হলে উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন ব্যাহত হয়। এবার সেই অবস্থানকে আরও স্পষ্ট করল নবান্নের নতুন বিজ্ঞপ্তি।

[youtube-feed feed=1]
Read More

Latest News