Monday, May 4, 2026
HomeScrollডিভোর্সের পথে মানসী! ছেলের জন্মদিনেই ভাঙনের কথা জানালেন অভিনেত্রী

ডিভোর্সের পথে মানসী! ছেলের জন্মদিনেই ভাঙনের কথা জানালেন অভিনেত্রী

ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তাঁরা

কলকাতা: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। ছেলের এক বছরের জন্মদিনের দিনেই জানালেন, স্বামীর সঙ্গে সম্পর্ক আর টিকছে না! ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তাঁরা। ঘরোয়া আয়োজনেই ছেলের জন্মদিন পালন করেন মানসী। পরিবারের সদস্যদের নিয়ে পায়েস, পঞ্চব্যঞ্জন, সব মিলিয়ে ছিল ছোট্ট উদযাপন। অভিনেত্রী বলেন, “ও এখনও কিছু বোঝে না, তাই বাড়িতেই নিজেদের মধ্যে অনুষ্ঠান করেছি।”

তবে এই আনন্দের মাঝেই সামনে আসে ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তব। ছেলের জন্য সোশ্যাল মিডিয়ায় মানসীর লেখা “তোমার মাও আমি, বাবাও আমি” নিয়ে শুরু হয় জল্পনা। সেই প্রসঙ্গেই খোলামেলা জবাব দেন অভিনেত্রী।

আরও পড়ুন: “প্রো ম্যাক্স লেভেলের লাকি!” বাবার জন্মদিনে আবেগে ভাসালেন অন্বেষা হাজরা

তিনি জানান, “আমার স্বামীর সঙ্গে অনেক দিন ধরেই সমস্যা চলছে। ছেলেমেয়ের জন্য সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর সম্ভব হচ্ছে না। তাই আমরা ডিভোর্সের ফাইল করেছি।” তবে সম্পর্ক ভাঙলেও দায়িত্বে কোনও খামতি রাখতে চান না দু’জনেই। মানসীর কথায়, “মা-বাবা হিসাবে আমরা দু’জনেই আমাদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেছিলও। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।”

উল্লেখ্য, বর্তমানে ‘গঙ্গা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মানসীকে। কাজের ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবনের এই বড় সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আলোচনায় অভিনেত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188