Tuesday, March 10, 2026
HomeScrollইলন মাস্ককে টেক্কা! ইন্টারনেট পরিষেবায় বড় পদক্ষেপ Amazon-এর

ইলন মাস্ককে টেক্কা! ইন্টারনেট পরিষেবায় বড় পদক্ষেপ Amazon-এর

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট (High Speed Internet) পরিষেবা পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ নিল অ্যামাজন (Amazon)। মঙ্গলবার ভোরে কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সফলভাবে উৎক্ষেপিত হল কুইপার ইন্টারনেট স্যাটেলাইট (Kuiper Internet Satellite)। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস ভি রকেটের মাধ্যমে সম্পন্ন হয় এই উৎক্ষেপণ।

প্রাথমিকভাবে ১০ এপ্রিল ২৭টি কুইপার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করা হলেও, প্রতিকূল আবহাওয়ার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ২৯ এপ্রিল সফল উৎক্ষেপণের মাধ্যমে অ্যামাজন তাদের ‘প্রজেক্ট কুইপার’-এর আনুষ্ঠানিক সূচনা করল। এই প্রকল্পের লক্ষ্য, পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩,২৩৬টি স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা, যার মধ্যে ULA একাই ১,৬০০টিরও বেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করবে।

আরও পড়ুন: মহাশূন্যে ৩৫ বছর! NASA-র চোখে দেখে নিন অদ্ভুত সব দৃশ্য

প্রোজেক্ট কুইপারের মাধ্যমে অ্যামাজন উচ্চগতির ব্রডব্যান্ড পরিষেবা বিশ্বের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দিতে চায়। ইউএলএ-র গভর্নমেন্ট অ্যান্ড কমার্শিয়াল প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট গ্যারি ওয়েন্টজ জানান, “বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলিতে উন্নতমানের ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে এই উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রোজেক্ট কুইপার টিমের সঙ্গে সফলভাবে কাজ করতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, ২০২৩ সালের শেষদিকে অ্যামাজন তাদের প্রথম দুটি প্রোটোটাইপ স্যাটেলাইট, কুইপারস্যাট-১ এবং কুইপারস্যাট-২ উৎক্ষেপণ করেছিল। এরপর আরও সাতটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রোজেক্ট কুইপারকে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক উৎক্ষেপণ প্রকল্পগুলির মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।

তবে শুধু ULA-ই নয়, এরিনস্পেস, ব্লু অরিজিন এবং স্পেসএক্স-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অ্যামাজন ৮০টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। প্রতিটি উৎক্ষেপণে একাধিক স্যাটেলাইট স্থাপন করা হচ্ছে। অ্যামাজনের এই উদ্যোগ সরাসরি ইলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast