Saturday, July 25, 2026
HomeScroll'আপনার তিরিশ মিনিটের কথায় প্রত্যেকটা কথা ভুল' ধরনা মঞ্চে কাকে নিশানা অভিষেকের?

‘আপনার তিরিশ মিনিটের কথায় প্রত্যেকটা কথা ভুল’ ধরনা মঞ্চে কাকে নিশানা অভিষেকের?

'দিল্লির তল্পিবাহকদের মতো উনি আমার নাম নিতে ইস্ততত বোধ করেন' নাম না করে শাহকে বেলাগাম আক্রমণ

ওয়েবডেস্ক-   বিধানসভা ভোটের (Assembly Election)  দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজনৈতিক দলগুলি উত্তেজনা তুঙ্গে। আজ ফের ধরনা মঞ্চ (Dharna Mancha)  থেকে অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নাম না করে তিনি বলেন, তিরিশ মিনিটের কথায় প্রত্যেকটা তথ্য ভুল। সব কটা কথা মিথ্যা। আমি সব প্রমাণ করেছি। তার অধীনস্থ এনসিআরবি যা প্রকাশ করে ২০২৫ সালে, আমি পূঙ্খানুপুঙ্খ সেই তথ্য তুলে ধরেছি।

সেই এনসিআরবির তথ্য অনুযায়ী, ভারতের সব থেকে নিরাপদ শহরের নাম কলকাতা। সেই এনসিআরবি-র তথ্য অনুযায়ী সব থেকে মহিলাদের নির্যাতনের ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। যেটা ১ নম্বর স্থানে রয়েছে,  ২ নম্বরে মধ্যপ্রদেশ, তিন নম্বরে রাজস্থান। তিনটেই ডাবল ইঞ্জিন সরকার। নারী নির্যাতন, তপশিলিদের উপর অত্যাচার জনজাতিদের উপর নির্যাতন সব কিছুতেই গোল্ড মেডেল বিজেপি উত্তরপ্রদেশ প্রথমে, দ্বিতীয় মধ্যপ্রদেশ সিলভার মেডেল আর তৃতীয় রাজস্থান, ব্রোঞ্জ মেডেল। এটাই ডাবল ইঞ্জিন সরকারের নমুনা বা নিদর্শন।

আরও পড়ুন-  ‘হোটেলের যে রুমে অমিত শাহ থাকেন, সেই ঘরেই জ্ঞানেশ কুমার’, ধরনা মঞ্চ নির্বাচন কমিশনকে একহাত নিলেন অভিষেক

অমিত শাহের নাম না করে অভিষেক বলেন, তিনি এসে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামীদিনে ক্ষমতায় আসেন, তবে রাজ্যটা ভাইপো চালাবে। উনি আমার নাম নিতে বিজেপির বড়, মেজো, সেজো, দিল্লির তল্পিবাহক নেতাগুলির মতো ইস্তস্তত করেন। আমি অমিত শাহকে মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আগেই চ্যালেঞ্জ করেছি, আজও করব, ভবিষ্যতেও করব।

আপনাদের কোনওদিন ক্ষমতা হয়নি, চ্যালেঞ্জ গ্রহণ করে তার প্রকৃত জবাব দেওয়া। আপনি বলেছেন তৃণমূল পরিবার কেন্দ্রীক দল। আপনি পার্লামেন্টে বিল নিয়ে আসুন, এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে, সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়ব। আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন।

আমার অগ্নিপরীক্ষা আমি দিয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি, সোমেন মিত্র কংগ্রেসে চলে গিয়েছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার ৭১ হাজার ভোট।

দ্বিতীয়বার ২০১৯ সালে ৩ লক্ষ ২২ হাজার ভোট, আর তৃতীয়বার অগ্নিপরীক্ষা দিয়ে ৭ লক্ষ ১১ হাজার ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোনও অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই-এর সেক্রেটারি এআইসিসি-র চেয়ারম্যান হয়েছেন মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ (Jay Shah)  মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে তো? ক্রিকেটের ‘গ’ জানে না, ‘সি’ জানে না, তিনি কিনা ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট?

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99