HomeScrollজয় শাহকে মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে তো? অমিত শাহকে নিশানা অভিষেকের
Abhishek Banerjee

জয় শাহকে মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে তো? অমিত শাহকে নিশানা অভিষেকের

ক্রিকেটের ‘গ’ জানে না, ‘সি’ জানে না, তিনি কিনা ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট

ওয়েবডেস্ক- ধর্মতলার ধরনা মঞ্চ (Dhamatala Dharna Mancha) থেকে ফের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক ব্যাক্যাবাণে কেন্দ্রীয় মন্ত্রীকে কোণঠাসা করলেন অভিষেক (Abhishek Banerjee) । এদিন অভিষেক বলেন, আমার অগ্নিপরীক্ষা আমি দিয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি, সোমেন মিত্র কংগ্রেসে চলে গিয়েছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার ৭১ হাজার ভোট।

দ্বিতীয়বার ২০১৯ সালে ৩ লক্ষ ২২ হাজার ভোট, আর তৃতীয়বার অগ্নিপরীক্ষা দিয়ে ৭ লক্ষ ১১ হাজার ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোনও অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই-এর সেক্রেটারি এআইসিসি-র চেয়ারম্যান হয়েছেন মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ (Jay Shah)  মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে তো? ক্রিকেটের ‘গ’ জানে না, ‘সি’ জানে না, তিনি কিনা ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট?

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে গোটা রাজ্যে নির্বাচনী উত্তেজনা। ইতিমধ্যে রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও বাংলায়। কবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, সেই নিয়েই এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। এদিকে এসআইআর নিয়ে তীব্র চাপানউতোর রাজ্যজুড়ে।

আরও পড়ুন-  ‘হোটেলের যে রুমে অমিত শাহ থাকেন, সেই ঘরেই জ্ঞানেশ কুমার’, ধরনা মঞ্চ নির্বাচন কমিশনকে একহাত নিলেন অভিষেক

৬০ লক্ষ ৬০ হাজার মানুষের নাম বিবেচনাধীন। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে এই এসআইআর-এর উত্তাপ। এই পরিস্থিতিতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। গতকাল মথুরাপুর থেকে অমিত শাহকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে ছিলেন অভিষেক, ফের আজ ধর্মতলার ধরনা মঞ্চ থেকে গর্জে উঠলেন তিনি। অমিত শাহের পুত্র জয় শাহের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News