Sunday, June 14, 2026
HomeScrollভোটের আগেই মন্ত্রিসভায় বড় রদবদল!
Mamata Banerjee

ভোটের আগেই মন্ত্রিসভায় বড় রদবদল!

মলয় ঘটকের হাত থেকে আইন দফতর নিলেন মমতা

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের হাতে থাকা আইন দফতরের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে এই গুরুত্বপূর্ণ দফতরটি নিজের অধীনেই রাখবেন মুখ্যমন্ত্রী।

নবান্নের এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, মলয় ঘটক এখন থেকে শুধুমাত্র শ্রম দফতরের কাজই দেখবেন। এতদিন তাঁর হাতে থাকা আইন দফতর সরাসরি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে এসেছে।

আরও পড়ুন: ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি! আজ কলকাতা-সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

এদিকে একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের দায়িত্বও নিজের হাতে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই দফতরের দায়িত্বে ছিলেন বাবুল সুপ্রিয়। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একই সঙ্গে সাংসদ এবং রাজ্য সরকারের মন্ত্রী বা দফতরের দায়িত্বে থাকতে পারেন না। সেই কারণেই বাবুল সুপ্রিয়কে তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, প্রশাসনের কাজে আরও গতি আনা এবং গুরুত্বপূর্ণ দফতরগুলিতে সরাসরি নজরদারি বাড়াতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। বিশেষ করে আইন দফতরের মতো সংবেদনশীল বিভাগ নিজের হাতে রাখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর, সোমবার থেকেই নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। তবে আপাতত এই দফতরগুলি মুখ্যমন্ত্রীর কাছেই থাকলেও ভবিষ্যতে মন্ত্রিসভার মধ্যে পুনর্বণ্টন করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

রাজ্য সচিবালয় সূত্রে আরও জানা গিয়েছে, এই পরিবর্তনের ফলে প্রশাসনিক স্তরেও কিছু রদবদল হতে পারে। বর্তমানে আইন ও তথ্যপ্রযুক্তি, এই দুই গুরুত্বপূর্ণ দফতরের সব নথি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সরাসরি মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অধীনে এসেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d