Tuesday, February 24, 2026
HomeBig newsভোটের মুখে কলকাতার আদালতে বোমাতঙ্ক! তীব্র আতঙ্ক, চলছে চিরুনি তল্লাশি
Kolkata Bomb Threat

ভোটের মুখে কলকাতার আদালতে বোমাতঙ্ক! তীব্র আতঙ্ক, চলছে চিরুনি তল্লাশি

আদালতে বোমাতঙ্ক ইস্যুতে রাজ্যের ডিজির সঙ্গে কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ওয়েবডেস্ক-  এবার কলকাতায় (Kolkata) বোমাতঙ্ক (Bomb Threat) । মঙ্গলবার বেলার দিকে হঠাৎ করে আদালত চত্বরে বোমাতঙ্ক ছড়ায়। তীব্র চাঞ্চল্য তৈরি হয় আদালত চত্বর জুড়ে। কলকাতার সিটি সেশন কোর্টে (City Sessions Court) বোমা হামলার হুমকি ঘিরে আতঙ্ক ছড়াল। নিরাপত্তা জোরদার করা হয়।  দ্রুত ব্যাঙ্কশাল চত্বরে দ্রুত পৌঁছে যায় বম্ব স্কোয়াড, শুরু হয় চিরুনি তল্লাশি।

একইসঙ্গে কলকাতার বিচারভবন ও বহরমপুর, আসানসোল, চুঁচুড়া জেলা আদালতেও পৌঁছয় একই ধরনের উড়ো হুমকি মেল। আসানসোল, চুঁচুড়া, বহরমপুর, দুর্গাপুর, কলকাতার সিটি সিভিল কোর্টের নিরাপত্তার বিষয়ে রাজ্যের ডিজির সঙ্গে কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

ব্যাঙ্কশাল কোর্ট

আরও পড়ুন-  আসানসোল আদালতে বোমাতঙ্ক! প্রধান বিচারকের মেলে হুমকিবার্তা!

পুলিশ সূত্রে খবর, হুমলি মেলে দাবি করা হয়েছে আদালত চত্বরে RDX রাখা আছে, দুপুর ১ টা নাগাদ বিস্ফোরণ ঘটানো হবে। প্রাণহানি এড়াতে আগেই আদালত কক্ষ ও চত্বর খালি করে দেওয়ার নির্দেশও ওই মেইলে উল্লেখ ছিল।  বার্তা পাওয়ার পরেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে।

কলকাতা নগর ও দায়রা আদালত, ব্যাঙ্কশাল কোর্ট ও সিটি সিভিল কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের নিরাপদ স্থানে তড়িঘড়ি সরায় পুলিশ। বহরমপুর, আসানসোল ও চুঁচুড়ার আদালত চত্বরে সতর্কতা জারি করা হয়েছে।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker