Wednesday, April 8, 2026
HomeScrollকী কী শর্তে জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন?
Sudipto Sen

কী কী শর্তে জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন?

সুদীপ্ত সেনের জেলমুক্তিতে কী বললেন কুণাল ঘোষ?

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly 2026) জেল মুক্তি হতে চলেছে সুদীপ্ত সেনের! সব মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন (Sudipto Sen)। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। দীর্ঘ ১২ বছর ১১ মাস ১৫ দিন জেলবন্দি সারদা কর্তা (Sarda Karta) সুদীপ্ত সেন (Sudipto Sen)। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ রায় ঘোষণা করে, তাকে রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় জামিন দিয়েছে। ফলে তার জেল থেকে বেরোনোর কোনও আইনি বাধা রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাবেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন।

রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেও পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রাজ্যে মোট ৩৮৯টি মামলা দায়ের হয়েছিল সারদা কর্তার বিরুদ্ধে৷ এর মধ্যে ৭৬টি মামলার তদন্ত করে সিবিআই৷ সর্বশেষ বারাসত আদালতের দুটি মামলায় জেলবন্দি ছিলেন সারদা কর্তা৷ আজ সেই দুটি মামলাতেও সুদীপ্ত সেন জামিন পাওয়ায় জেল মুক্তি ঘটছে সুদীপ্ত সেনের৷বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত সেন। ভোটের আগেই সারদা কর্তার জেলমুক্তি ঘিরে চাঞ্চল্য। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা করে, রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় জামিন দেওয়া হয়েছে।জেলে থাকাকালীন একবার সেরিব্রাল স্ট্রোকেও আক্রান্ত হন সুদীপ্ত সেন৷ তার পর থেকেই জেলেই চিকিৎসাধীন ছিলেন তিনি৷ এ দিন জামিন দিলেও তাঁকে একাধিক শর্ত দিয়েছে আদালত৷

আরও পড়ুন: নির্বাচনের জন্য কি রাজ্যের উন্নয়ন থমকে যাবে? রাজ্যকে প্রশ্ন আদালতের

দেখে নেওয়া যাক সারদা কর্তাকে কী কী শর্তে জামিন দিল আদালত-

১. কোনও ভুঁউফোড় সংস্থার হয়ে বাজার বা মানুষের কাছ থেকে টাকা তুলতে পারবে না।
২. কোনও অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
৩. অর্থলগ্নি সংস্থায সংযুক্তি দেখা গেলে জামিন খারিজ হয়ে যাবে।মাল্টি-লেভেল মার্কেটিং (MLM) সংস্থার প্রচার, পরিচালনা কিংবা সেগুলির এজেন্ট ও পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারবেন না।
৪. পাসপোর্ট জমা রাখতে হবে। রাজ্যের বাইরে বেরোতে পারবেন না।
৫. সুদীপ্ত সেনের উপর ২৪ ঘণ্টাই যে ডিজিটাল নজরদারি চালানো হবে, ডিভিশন বেঞ্চের নির্দেশে স্পষ্ট।ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মোবাইল সবসময় ‘লাইভ লোকেশন’-সহ চালু রাখতে হবে। অর্থাৎ সুদীপ্ত সেন কখন, কোথায় যাচ্ছেন, তাঁর মোবাইল লোকেশন দেখেই বুঝতে পারবেন তদন্তকারীরা।

এই ঘটনায় কুণাল ঘোষ বললেন, এখানে অন্য কোনও মন্তব্য করার অবকাশও নেই। নি বলেন, “এটার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। এটা সম্পূর্ণ আইনের বিষয়ু যে কোনও অভিযুক্ত কিংবা যে কোনও বন্দির পূর্ণ অধিকার রয়েছে, আদালতের কাছে জামিন প্রার্থনা করার। সমস্ত শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেছে। সম্পূর্ণ এটা আইনি বিষয়।”

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto