Friday, April 10, 2026
HomeScrollসোমবার কালীঘাট স্কাইওয়াক উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী

সোমবার কালীঘাট স্কাইওয়াক উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের (Dakhineswar Rani Rashmoni Skywalk) নির্মান শুরু হয়েছে বহুদিন আগে। এবার দীর্ঘ অপেক্ষার পর চালু হতে চলেছে কালীঘাট (Kalighat) মন্দির সংলগ্ন স্কাইওয়াক। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, ১৪ এপ্রিল এই বহুপ্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হতে চলেছে। তার আগেই প্রকাশ্যে এল স্কাইওয়াকের প্রথম ঝলক।

২০১৮ সালের নভেম্বরে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধনের দিন কালীঘাটের জন্য একই ধাঁচের স্কাইওয়াক নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কথা মতো, দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটেও তৈরি হয় অত্যাধুনিক এই স্কাইওয়াক।

আরও পড়ুন: জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ এসএসকেএমে

এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করে ১২৫ কোটি টাকা। প্রায় ৪৫০ মিটার লম্বা এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে কালী মন্দির রোড পর্যন্ত তৈরি করা হয়েছে। নকশা অনুযায়ী, স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি। দেখতেও খানিক দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ধাঁচেই। তবে নির্মাণ কাজ শুরু করতে সেসময় খানিক বেগ পেতে হয়েছিল সরকারকে। প্রথমদিকে, হকারদের আপত্তি, দোকান সরানো, জমি সংক্রান্ত জটিলতা ইত্যাদি কারণে প্রকল্পের বাস্তব রুপায়নে খানিক বিলম্ব ঘটে। অবশেষে ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয় নির্মাণ কাজ।

দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হবে স্কাইওয়াক নির্মাণের কাজ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। স্থানীয়রা মনে করছেন, স্কাইওয়াকটি তৈরি হয়ে যাওয়ার পর কালীঘাট থেকে হাজরাগামী ওই রাস্তায় যানজট কমবে। হাঁটাচলা করতে সুবিধা হওয়ার পাশাপাশি, কমবে দুর্ঘটনা।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto