Sunday, April 12, 2026
HomeScrollকেরলের নাম পরিবর্তনে খুশি, পশ্চিমবঙ্গের নাম বদলে কেন আপত্তি? বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

কেরলের নাম পরিবর্তনে খুশি, পশ্চিমবঙ্গের নাম বদলে কেন আপত্তি? বিস্ফোরক মুখ্যমন্ত্রী

কেরলের নাম পরিবর্তন, রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: কেরলের নাম বদলে কেরলম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম ‘কেরলম’(Kerala Name Change) করায় সায় দেওয়ার পরই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, ‘‘সিপিএম আর বিজেপির এখন অলিখিত নয়, লিখিত যোগ তৈরি হয়েছে।করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দিতেই রাজ্যের নাম বদল নিয়ে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব ২০১৮ সাল থেকে আটকে আছে। অথচ কেরলের নাম বদলের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হল। এর পিছনে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, ওরা পেয়ে গেল তার কারণ আজ কেরলে বিজেপির সঙ্গে সিপিএমের একটা জোট গড়ে উঠছে। অলিখিত জোট নয়, এখন লিখিত জোটই হয়ে গেল। আজকের ঘটনার মধ্যেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে বাংলা বার বার বঞ্চিত হবে কেন? তার সংযোজন, এক দিন আপনারা চলে যাবেন। বাংলার নামটা আমরা আদায় করে নিয়ে আসব।তবে কেরলবাসীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, কেরলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে, তাদের অভিনন্দন জানাই। একই সঙ্গে তাঁর অভিযোগ, বাংলাকে বঞ্চিত করে রাখা হচ্ছে রাজনৈতিক কারণেই।

আরও পড়ুন:  কেরলও এখন ‘কেরলম’, অনুমোদন মোদির মন্ত্রিসভায়

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় পাস হয় ২০১৮ সালে। সেই প্রস্তাব কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় এখনো। অন্যদিকে, কেরল বিধানসভার প্রস্তাবের ভিত্তিতে কেরলম্ নাম অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দীর্ঘ দিন ধরে বাংলার প্রস্তাব পড়ে থাকলেও কেন্দ্র তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, আমাদের সব বিষয়ে অপেক্ষা করতে হয়। আমাদের রাজ্যের ছেলে-মেয়েরা পরীক্ষায় গেলে নামের ক্রম অনুযায়ী পিছনে বসতে হয়। আমাকেও অনেক জায়গায় সবার শেষে সুযোগ দেওয়া হয়।তাঁর বক্তব্য, নাম পরিবর্তনের বিষয়টি শুধু আবেগ নয়, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও তা প্রভাব ফেলে।বিধানসভা ভোটের আগে এই ইস্যু নতুন করে রাজনৈতিক মাত্রা পেল। শাসকদলের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া এখনও কেন্দ্রের তরফে মেলেনি। তবে রাজ্যের নাম পরিবর্তনের প্রশ্নে ফের একবার কেন্দ্র-রাজ্য টানাপড়েন সামনে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto