Friday, March 6, 2026
HomeBig newsমেছুয়া অগ্নিকাণ্ডে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর

মেছুয়া অগ্নিকাণ্ডে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর

কলকাতা: দিঘা থেকে ফিরেই বড়বাজারের দুর্ঘটনাগ্রস্ত হোটেল (Mamata Visits Burrabazar Hotel) পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose ), কলকাতার পুলিশ কমিশমার মনোজ ভার্মা। বৃহস্পতিবার বড়বাজারে দুর্ঘটনাস্থলে গিয়ে রীতিমতো রণংদেহি মূর্তি ধারণ করেন মুখ্যমন্ত্রী। যে হোটেলে আগুন লাগের তার আশপাশের বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগুন ধরে যাওয়া হোটেলটি ‘সিল’ করে দেওয়া হবে। মানুষের জীবন আগে। আমি এখানে ভোট চাইতে আসিনি। মানুষের জীবন যাতে নিরাপদে থাকে তার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে বলছি। বিপদজ্জনক বাড়িগুলোর মেরামতির করা দরকার। প্রয়োজন হলে বাড়ির মালিকদের সঙ্গেও কথা বলা হবে। বাসিন্দাদের প্রয়োজনে সরিয়ে মেরামতির কাজ করা হবে।

বৃহস্পতিবার শহরে পা রেখেই বড়বাজারের মেছুয়ায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোটেল চত্বর পরিদর্শনের পর মমতা বলেন, ‘ধোঁয়ায় দমবন্ধ হয়েই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আমি রাত জেগে যা সব তদারকি করেছি। ৯০ জনের প্রাণ বাঁচানো গিয়েছে। তিনি জানিয়েছেন,ওই হোটেলটি অনেক পুরনো। ১৯৮৯ সালের বাড়ি। বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ ছিল। অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ছিল না। এই ধরনের বিপজ্জনক বাড়ি বা হোটেল চিহ্নিত করতে বলব। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘ আমি এই সব ব্যপারে খুব রাফ অ্যান্ড টাফ। এ ভাবে চলতে পারে না। বিপদজ্জনক বাড়িগুলোর মেরামতির করা দরকার। প্রয়োজন হলে বাড়ির মালিকদের সঙ্গেও কথা বলা হবে। বাসিন্দাদের প্রয়োজনে সরিয়ে মেরামতির কাজ করা হবে।

আরও পড়ুন:জগন্নাথ দেবের মন্দিরে দিলীপ ঘোষ, রেগে আগুন শুভেন্দু কী বললেন?

আশপাশের বাড়িগুলির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় বহু বাড়ি রয়েছে, যেগুলোকে বিপজ্জনক ঘোষণা করেছে পুরসভা। অনেক বাড়িতে মালিকানা সংক্রান্ত জটিলতায় বাড়ির মেরামত হয়নি। প্রাণের ঝুঁকি নিয়েই সেখানে থাকছেন বাসিন্দারা। এই সব বাড়িতে একাধিকবার নোটিস দেওয়ার হয়েছে। তারপরও বাসিন্দারা ছেড়ে যাননি। কাউকে তো জোর করে তুলে দিতে পারি না। তিনি বলেন,  আপনাদের বুঝতে হবে এটি জীবন-মরণের প্রশ্ন। যদি ভাল ভাবে জীবন কাটাতে চান, তা হলে যাঁরা এখানে বাস করেন, তাঁদের সঙ্গে পুলিশ-পুরসভা কথা বলবে। আইনি জটিলতা সংক্রান্ত বিষয়গুলি আদালতকেও বিবেচনা করার জন্য বলা হবে বলে আশ্বস্ত করেন তিনি। অনেক বাড়িতে ১০টি করে পরিবার থাকেন। মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। তাঁদের সকলকে বসে আলোচনার জন্য অনুরোধ করেন তিনি। দোকান মধ্যে প্লাস্টিক মজুতের বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই ধরনের বিষয়গুলিই যে আগুনের ভয়াবহতা বাড়ায়, সে কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৫ জনের। জগন্নাথমন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিন কলকাতায় ফিরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। মমতা জানান, দিঘায় থাকাকালীনও সারা রাত তিনি পরিস্থিতির উপর নজর রেখেছিলেন। এদিন মমতা বাড়ি গুলো মেরামতির জন্য নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী দ্রুত দমকল মন্ত্রী ও কমিশনারকে বাড়ির মালিকদের সঙ্গে কথা বলার নির্দেশ দেন তিনি। অবিলম্বে বাড়ি ফাঁকা করে মেরামতির কাজ শুরু করতে বলেন। সংস্কারের সময় বাড়ির বাসিন্দারা কিছু দিনের জন্য অন্যত্র থাকার সুযোগ পায়, সে দিকটি দেখার জন্য বলেন তিনি। পাশাপাশি পুরনো হোটেলগুলোতে মাঝে মধ্যেই পুলিশকে ভিজিটের নির্দেশও দেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন ভিডিও

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80