HomeScrollআমেরিকার বিরুদ্ধে বিরাট সিদ্ধান্ত রাশিয়ার! এবার কী হবে?
Russia

আমেরিকার বিরুদ্ধে বিরাট সিদ্ধান্ত রাশিয়ার! এবার কী হবে?

অন্যান্য দেশগুলিকে এক হওয়ার আবেদন জানিয়েছে রাশিয়া!

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি! যার কারণে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহে ইরানের বিরুদ্ধে আমেরিকা (America) ও ইজরায়েলের (Israel)সামরিক অভিযানের কড়া সমালোচনা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ( Sergey Lavrov)। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের (Iran) বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে মস্কো সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেবে। সঙ্গে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে অন্যান্য দেশগুলিকে এক হওয়ার আবেদন জানিয়েছে রাশিয়া (Russia)।

এদিন মস্কোতে একাদশ রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে লাভরভ বলেছেন, আমেরিকার আগ্রাসনের জেরে যে সব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সমস্ত রাষ্ট্র রাশিয়ার (Russia)কৌশলগত অংশীদার। রাশিয়ার অভিযোগ, আমেরিকা ও ইজরায়েল চাইছে তেল উৎপাদলকারী দেশগুলিকে এই যুদ্ধে টেনে আনা। এসবের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হবে বলে জানানো হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলি সহ শান্তিগামী দেশগুলিকে নিয়ে এই আগ্রাসন বন্ধ করার জন্য রাশিয়া চেষ্টা করবে বলেও জানিয়েছেন লাভরভ। ইতিমধ্যে অন্যান্য দেশের সঙ্গে রাশিয়া কথা বার্তা চালাচ্ছে বলে খবর।

আরও খবর : ২০ বছর নিষিদ্ধ, তবু থামেননি ক্যামেরা! কেন খামেনেইর চক্ষুশূল পরিচালক জাফর পানাহি?

এছাড়া রাশিয়ার মতে, সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই বিপন্ন করছে না, বরং তা বৃহত্তর সংঘাতের ঝুঁকিও বাড়াবে। সেই কারণেই মস্কো কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে আগ্রহী বলে জানান লাভরভ।

রাশিয়া ইতিমধ্যেই একাধিক দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন লাভরভ। আন্তর্জাতিক মঞ্চে আলোচনার মাধ্যমেই উত্তেজনা কমানোর চেষ্টা চলছে বলেও দাবি করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News