Monday, February 23, 2026
HomeBig newsপ্রয়াত 'বঙ্গ রাজনীতির চাণক্য' মুকুল রায়
Mukul Roy Passed Away

প্রয়াত ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়

একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন মুকুল রায়!

ওয়েব ডেস্ক : প্রয়াত বাংলার মুকুল রায় (Mukul Roy)। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল তাঁর। মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল প্রবীণ রাজনীতিককে। শেষবার নিউ টাউনের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু রবিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর ছড়াতেই মুকুলের (Mukul Roy) বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল (TMC) কংগ্রেস-এর নেতা-কর্মী ও সমর্থকেরা।

আরও খবর : কলকাতা মেট্রোয় ফের ভয়াবহ ঘটনা! বন্ধ পরিষেবা

উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মুকুল রায় (Mukul Roy)। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও পরবর্তীতে তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হয়ে ওঠেন। রাজ্যসভা সদস্য হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে রাজনৈতিক পালাবদলের সময়ে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরে আবার তৃণমূলে ফিরে এলেও বিজে বিধায়ক পদ ছাড়েননি। তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত এবং শেষ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট-এর নির্দেশে বিষয়টি স্থগিত অবস্থায় ছিল।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে একসময় তাঁকে “বঙ্গ রাজনীতির চাণক্য” বলেও অভিহিত করা হত। শেষ পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে থাকলেও বিধায়ক পরিচয় নিয়েই তাঁর রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker