Friday, July 10, 2026
HomeScroll'দেশের কোনও এজেন্সি নিরপেক্ষ নয়, সব বিজেপি পক্ষ', বললেন মমতা
Mamata Banerjee

‘দেশের কোনও এজেন্সি নিরপেক্ষ নয়, সব বিজেপি পক্ষ’, বললেন মমতা

দেশের এজেন্সিগুলি চৈত্র মাসের সেলে বিক্রি হয়ে গিয়েছে, কটাক্ষ মমতা'র

ওয়েব ডেস্ক : বাংলায় ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করে তৃণমূলকে আক্রমণ করছেন। অন্যদিকে বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন স্বরূপনগর (Swarupnagar) থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেছেন, সমস্ত এজেন্সিকে কিনে নিয়েছে বিজেপি।

বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ গিয়েছে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম। তা নিয়ে প্রথমেই এ নিয়ে সরব হয়েছেন মমতা। নাম বাতিল হয়েছে তা নিয়ে মমতা বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রায়ে বলেছিল, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদেরকে কাগজ পত্র দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু ট্রাইব্যুনালের কাজ শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসের সেল হয়ে গিয়েছে সব। ৯০ লক্ষের নাম বাদ গিয়েছে।’

আরও খবর : শান্তিপুরে জোরদার প্রচারে তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী, দিলেন উন্নয়ন ও সম্প্রীতির বার্তা

এর পরেই মমতা (Mamata Banerjee) বলেন, ‘দেশের কোনও এজেন্সি নিরপেক্ষ নয়। সব বিজেপি পক্ষ। সবাইকে কিনে নিয়েছে বিজেপি। আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে।’ তার পরেই তিনি বলেছেন, “একটি সংবাদে দেখলাম যে, ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান। আমি এখনও সময় পাইনি। ব্লক স্তরে সমীক্ষা করার পরেই আমার পার্টি (দল) নিশ্চিত হয়ে বলতে পারবে।” ‘ আর এ নিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন তিনি।

তৃণমূল সুপ্রিমো এদিন দাবি করেছেন, অসমের ভোটে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে গিয়ে ভোট করতে হয়েছে। এসআইআর কেন করল নির্বাচনের আগে? এত অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলছে বিজেপি, সীমান্ত রক্ষার দায়িত্ব কার? বাংলায় সম্প্রীতিই সংস্কৃতি। সেটা নষ্ট করতে চাইছে বিজেপি।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto