Friday, April 10, 2026
HomeScrollবিধানসভায় মুকুল রায়কে ফুলেরস্তবকে শ্রদ্ধা অভিষেকের
Mukul Roy

বিধানসভায় মুকুল রায়কে ফুলেরস্তবকে শ্রদ্ধা অভিষেকের

শ্রদ্ধাজ্ঞাপন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য বিধায়কদের

ওয়েবডেস্ক-  বিধানসভায় (Assembly) শায়িত মুকুল রায়ের (Mukul Roy) মরদেহ। সেখানে তাঁকে একে একে শেষ শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) , অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) থেকে শুরু করে অন্যান্য বিধায়করা। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা।

পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল তাঁর। মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল প্রবীণ রাজনীতিককে। শেষবার নিউ টাউনের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু রবিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর ছড়াতেই মুকুলের (Mukul Roy) বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল (TMC) কংগ্রেস-এর নেতা-কর্মী ও সমর্থকেরা।

আরও পড়ুন-  ভোটের আগে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

সোমবার সকালে হাসপাতাল থেকে তাঁকে সরাসরি নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুষ্প স্তবক দিয়ে মুকুল রায়কে শ্রদ্ধা জানান তিনি। তাঁর পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সব্যসাচী দত্ত সহ অন্যান্যরা।

রাতেই হাসপাতাল থেকে খবর পেয়ে ছুটে আসেন শুভ্রাংশু। বাবার মৃত্যুতে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। তিনি সমস্ত ব্যবস্থা করেছেন।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto