Thursday, April 9, 2026
HomeBig newsমুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশের হাতে গ্রেফতার ৩
Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশের হাতে গ্রেফতার ৩

অভিযুক্তদের কাছ থেকে মোবাইল সহ একাধিক গেজেট বাজেয়াপ্ত করা হয়েছে

ওয়েব ডেস্ক : এদিন মালতিপুরে জনসভা ছেড়ে গাজল যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু হেলিকপ্টারে ওঠার সময় তৃণমূল (TMC) সুপ্রিমোর নজরে আসে এক রহস্যময় ড্রোন। হেলিকপ্টারের (Helicopter) সিঁড়িতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে বিষয়টির উপর নজর রেখেছিলেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশ পথে ড্রোনের ঘোরাফেরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। আর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ (Police)।

চলতি মাসেই বাংলায় হতে চলেছে বিধানসভা ভোট। দু’দফায় হবে এই নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলাতে গিয়ে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তিনি। শনিবার মালদহে সভা করতে গিয়েছিলেন তিনি। সেখানে মালতিপুরে নির্বাচনী জনসভা করেন মমতা। এর পর যাওয়ার কথা ছিল গাজোলে।

আরও খবর : কলকাতা মেডিকেল কলেজে ধুন্ধুমার, ওপিডিতে ভাঙচুর মানসিক ভারসাম্যহীনের

কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হেলিকপ্টারে যখন উঠতে যান তখন আকাশে দেখা যায় রহস্যময় ড্রোন। তৃণমূল সুপ্রিমোর নজরেও এটি আসে। তিনি বেশকিছুক্ষণ বিষয়টিকে দেখেন। তার পরে বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।” এর পরেই তদন্তে নেমে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।

মূলত, মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশ পরিস্কার রাখার কথা। কিন্তু সেখানে দেখা মিলল রহস্যময় ড্রোনের। সূত্রের খবর, এই ঘটনায় তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এছাড়া অভিযুক্তদের কাছ থেকে মোবাইল সহ একাধিক গেজেট বাজেয়াপ্ত করা হয়েছে বলেও সূত্রের খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto