Monday, March 16, 2026
HomeScrollহাতে মাত্র কয়েকঘণ্টা! আজই দায়িত্ব নেবেন পুলিশ প্রশাসনের নতুন কর্তারা
Election Commission

হাতে মাত্র কয়েকঘণ্টা! আজই দায়িত্ব নেবেন পুলিশ প্রশাসনের নতুন কর্তারা

ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

কলকাতা: শিয়রে বিধানসভা ভোট (West Bengal Legislative Assembly Election 2026)! ২৩ ও ২৯ এপ্রিল, এই দু’দিন দু’দফায় ভোট অনুষ্ঠিত হবে রাজ্যে। রবিবার নির্বাচন কমিশন (Election Commission) সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ জানিয়েছেন। ভোট ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি-সব পদেই বদল!

কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরানো হল কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। বদলে পদে এলেন অজয় নন্দা। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্বে সিদ্ধিনাথ গুপ্তা। এডিজি, আইনশৃঙ্খলা পদে বিনীত গোয়েলের বদলে দায়িত্ব পেলেন অজয় মুকুন্দ রানাডে। ডিজি, কারা পদে আনা হল নটরাজন রমেশ বাবুকে।

আরও পড়ুন: ফের বড় পদক্ষেপ কমিশনের! এবার সরানো হল ডিজি ও সিপি-কে

কমিশন নতুন যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁরা আজ দুপুর ৩টের মধ্যে নয়া দায়িত্ব নেবেন। আরও জানা গিয়েছে, যাঁদের সরানো হয়েছে, তাঁরা কেউ নির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। ভোট ঘোষণার পর এই আচমকা প্রশাসনিক বদলিতে কমিশনের ‘অতিসক্রিয়তা’ দেখছে রাজ্যের শাসকশিবির। তৃণমূলের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির ইন্ধন।

উল্লেখ্য, ৯ মার্চ রাজ্যের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বেশ কড়া ভাষায় কথা বলেছিলেন তিনি। খোঁজ নিয়েছিলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বারবার পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, হিংসামুক্ত ভোট করাতে পুলিশকে দায়িত্ব নিতে হবে। এরপরই রবিবার ভোট ঘোষণা করা মাত্র আইএএস, আইপিএস-দের প্রায় সব পদেই রাতারাতি রদবদল। এই ঘটনা বাংলার ভোটের ইতিহাস সত্যিই নজিরবিহীন। বিশেষত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজিকেও কয়েকঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার নেপথ্যে কেন্দ্রের শাসকদলের ‘প্রভাব’ দেখছে রাজ্যের শাসক শিবির।

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88