কলকাতা: শনিবার এসআইআরের (West Bengal SIR) কাজ শেষ হল। সকাল থেকে ধাপে ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal SIR Voter List )। এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষের বেশি নাম ‘ডিলিটেড’। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ গেছিল ৫৮ লক্ষের নাম। সব মিলিয়ে রাজ্যজুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ, খবর কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৫টা থেকেই ওয়েবসাইটে বিধানসভা এবং বুথভিত্তিক তালিকা দেখা যাবে।
মনোজ বলেন, ‘‘দু’টি বিধানসভার তালিকা আপলোড করার ক্ষেত্রে সফ্টঅয়্যারে কিছু সমস্যা ছিল। সেই দুই বিধানসভা হল যাদবপুর এবং বিধাননগর।’শনিবারের প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় ‘ক্যাটেগরি’ আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ক্ষেত্রে ‘ডিলিটেড’ লেখা হয়েছে। নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই ৬০ লক্ষ তালিকায় লেখা ‘বিচারাধীন’। এ ছাড়া যোগ্য ভোটারদের ‘অ্যাপ্রুভড’ করা হয়েছে।৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। ৮০ হাজারের বেশি বুথের তালিকা দেওয়া হয়েছে। সব পদ্ধতি মেনেই নাম বাদ দেওয়া হয়েছে। ফর্ম ৭-এর মাধ্যমে নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। ফর্ম ৭-এর মাধ্যমে যে নাম বাদ গিয়েছে সেটা মূলত বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তি কোনও নামে আপত্তি জানিয়ে ডিলিশনের আবেদন করার পর। সবকিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানালেন সিইও।
আরও পড়ুন: বাংলায় SIR, কত নাম বাদ, কত লক্ষ বিবেচনাধীন? দেখুন
নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকা থেকে আপাতত নাম বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। পুরুষ ভোটার ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২, মহিলা ভোটার – ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Kumar Agarwal)জানান, ১৫ দিনের মধ্যে আপিল করতে হবে ডিইও এবং সিইও-কে। তবে যারা জুডিকেশন ছাড়া যারা আছে তারাই পারবে আবেদন করতে। যারা অনুপস্থিত ছিলেন, তাদের খোঁজার দায়িত্ব আমাদের নয়, তাঁদেরই উচিত ফর্ম জমা দেওয়া।’
সাংবাদিক বৈঠকে বলেন, তালিকা থেকে আপাতত নাম বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। ফর্ম ৭-এর মাধ্যমে নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। প্রকাশিত তালিকা অনুযায়ী যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। এই এসআইআর পর্বে এখনও পর্যন্ত মোট বাদ গিয়েছে ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ জনের নাম। মনোজ আগরওয়াল বলেন, এতবড় একটা কাজ হয়েছে, ভুলভ্রান্তি কিছুটা হতেই পারে।তিনি এও জানান, যে ভুল হয়েছে সেগুলি ছোটোখাটো। কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল হয়েছে বলেও অভিযোগ তাঁর। যেখানে যেখানে ভুল হয়েছে, সেখানে সেখানেই কমিশন পদক্ষেপ করেছে। সিইও আরও জানান, চূড়ান্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ফের আবেদন করতে পারবেন। যদি তাঁদের কাছে উপযুক্ত নথি থাকে। প্রথমে ডিইও-র কাছে আবেদন করতে পারবেন, সেখানে সন্তুষ্টি না পেলে সিইও-র কাছে আবেদন করতে পারবেন।







