Wednesday, April 15, 2026
HomeBig newsবাংলায় SIR, কত নাম বাদ, কত লক্ষ বিবেচনাধীন? দেখুন
West Bengal SIR Voter List

বাংলায় SIR, কত নাম বাদ, কত লক্ষ বিবেচনাধীন? দেখুন

এতবড় একটা কাজ হয়েছে, ভুলভ্রান্তি ভুলভ্রান্তি হতেই পারে!বললেন সিইও

কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার এসআইআরের (West Bengal SIR) কাজ শেষ হল। সকাল থেকে ধাপে ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal SIR Voter List )।এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অনলাইনে তালিকা দেখা যাচ্ছে। নিজের নাম রয়েছে কি না, সংশ্লিষ্ট ভোটারেরা অনলাইনে এপিক নম্বর (ভোটার আইডি নম্বর) বসিয়ে তা দেখতে পারবেন।প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম।

নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকা থেকে আপাতত নাম বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। পুরুষ ভোটার ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২, মহিলা ভোটার – ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০। মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Kumar Agarwal) সাংবাদিক বৈঠকে বলেন, তালিকা থেকে আপাতত নাম বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। ফর্ম ৭-এর মাধ্যমে নাম বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম বাদ? কত নতুন নাম যুক্ত হয়েছে? দেখে নিন একনজরে

শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। এই এসআইআর পর্বে এখনও পর্যন্ত মোট বাদ গিয়েছে ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ জনের নাম। ফর্ম ৭-এর মাধ্যমে যে নাম বাদ গিয়েছে সেটা মূলত বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তি কোন‌ও নামে আপত্তি জানিয়ে ডিলিশনের আবেদন করার পর। সবকিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোজ আগরওয়াল বলেন, এতবড় একটা কাজ হয়েছে, ভুলভ্রান্তি কিছুটা হতেই পারে।তিনি এও জানান, যে ভুল হয়েছে সেগুলি ছোটোখাটো। কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল হয়েছে বলেও অভিযোগ তাঁর। যেখানে যেখানে ভুল হয়েছে, সেখানে সেখানেই কমিশন পদক্ষেপ করেছে। সিইও আরও জানান, চূড়ান্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ফের আবেদন করতে পারবেন। যদি তাঁদের কাছে উপযুক্ত নথি থাকে। প্রথমে ডিইও-র কাছে আবেদন করতে পারবেন, সেখানে সন্তুষ্টি না পেলে সিইও-র কাছে আবেদন করতে পারবেন।

কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৫টা থেকেই ওয়েবসাইটে বিধানসভা এবং বুথভিত্তিক তালিকা দেখা যাবে। মনোজ বলেন, ‘‘দু’টি বিধানসভার তালিকা আপলোড করার ক্ষেত্রে সফ্‌টঅয়্যারে কিছু সমস্যা ছিল। সেই দুই বিধানসভা হল যাদবপুর এবং বিধাননগর।’’ উল্লেখ্য শনিবারের প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় ‘ক্যাটেগরি’ আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ক্ষেত্রে ‘ডিলিটেড’ লেখা হয়েছে। নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই ৬০ লক্ষ তালিকায় লেখা ‘বিচারাধীন’। এ ছাড়া যোগ্য ভোটারদের ‘অ্যাপ্রুভড’ করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99