Tuesday, June 16, 2026
HomeScroll'ডু অর ডাই' ম্যাচের আগে কালীঘাটে পুজো দিলেন গম্ভীর!
Gautam Gambhir

‘ডু অর ডাই’ ম্যাচের আগে কালীঘাটে পুজো দিলেন গম্ভীর!

শনিবার সকালে সাদা গাড়িতে কালীঘাটে পৌঁছন গম্ভীর

ওয়েব ডেস্ক : সেমিফাইনালে (Semi Final) যেতে গেলে হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies)। অঙ্ক এমনটাই বলছে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ হবে রবিবার, ১ মার্চ। তা হবে ইডেনে (Eden)। আগামীকাল ম্যাচটা একপ্রকার কোয়াটার ফাইনাল। সেই ম্যাচ খেলার জন্য শুক্রবার কলকাতায় (Kolkata) এসেছে ভারতীয় দল (Team India)। আর শহরে পা রেখে ভারতীয় দলের হেড কোচ কালীঘাট (Kalighat) মন্দির দর্শনে যাবেন না, তা কী হয়? মরণবাঁচন ম্যাচের আগে মা কালীর দর্শন করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

শুক্রবার সাড়ে চারটে নাগাদ কলকাতা পা রাখে টিম ইন্ডিয়া (Team India)। তার পরেই কালীঘাটে যাওয়ার কথা ছিল গম্ভীরের। কিন্তু যাওয়া হয়নি। ফলে শনিবার সকালে মায়ের দর্শন করলেন তিনি। মূলত, গম্ভীর ভারতীয় দলের সঙ্গে যে শহরে যান, সেখানকার মন্দিরে গিয়ে পুজো দেন ভারতের কোচ। দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলতে কলকাতা এসেও তিনি পুজো দিয়েছেন কালীঘাটে। আইপিএল-এর সময় কেকেআর-এর খেলার সময় তিনি নিয়মিত কালীঘাট মন্দিরে গিয়েছেন।

আরও খবর : LSG-তে বদলের হাওয়া, লোগোর পর বদল হল জার্সি!

অন্যদিকে শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। যার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ৪০ মিনিট দেরিতে ওড়ে সূর্যকুমারদের বিমান। তার পরে সাড়ে চারটে নাগাদ কলকাতায় নমে টিম ইন্ডিয়া। তবে গতকাল কালীঘাটে (Kalighat) যাওয়া হয়নি গম্ভীরের। তবে শনিবার সকালে সাদা গাড়িতে কালীঘাটে পৌঁছন তিনি। তিনি সেখানে গিয়ে পুজো দেন।

এবার কথা বলা যাক রবিবারের ম্যাচ নিয়ে। ভারতের কাছে আর তেমন কঠিন সমীকরণ নেই। রবিবারের ম্যাচ যে জিতবে, সেই দলই গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে যাবে। অন্য দল ফিরবে বাড়িতে। আর সেই হাই ভোল্টেজ ম্যাচের আগে হোটেল থেকে শুরু করে, মা কালীর পুজো, সব কিছুতেই আশা রাখছেন গম্ভীর। কিন্তু প্রশ্ন, হচ্ছে ভাগ্য কী ভারতের দিকে মুখ তুলে তাকাবে?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO