Thursday, March 12, 2026
HomeScrollপিতৃশোক ভুলে ডিউটিতে ফিরছেন রিঙ্কু! মনে করিয়ে দিচ্ছেন ১৯৯৯-এর শচীনকে
Rinku Singh

পিতৃশোক ভুলে ডিউটিতে ফিরছেন রিঙ্কু! মনে করিয়ে দিচ্ছেন ১৯৯৯-এর শচীনকে

এর আগে ২০০৬ সালে বাবাকে হারিয়ে বাইশ গজে ফিরেছিলেন বিরাট কোহলিও

ওয়েব ডেস্ক: শচীন, বিরাটকে মনে করে দিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। যে কাঁধে বাবার মরদেহ নিয়ে শ্মশানে গিয়েছেম ক’দিন আগে, সেই কাঁধেই এবার তুলে নিলেন দেশের দায়িত্ব। শোকার্ত পরিবারকে ছেড়ে ডিউটিকে অগ্রাধিকার দিয়ে রিঙ্কু ফিরে আসছেন বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) শিবিরে। কারণ আগামীকাল ভারতের সামনে রয়েছে ‘ডু অর ডাই’ ম্যাচ। তাই ব্যক্তিগত শোককে বুকে নিয়েই কলকাতায় পা রাখতে চলেছেন রিঙ্কু। লক্ষ্য একটাই- দলের সঙ্গে বিশ্বকাপ জিতে বাবার শেষ ইচ্ছেটা পূরণ করা।

গত ২৭ ফেব্রুয়ারি প্রয়াত হন রিঙ্কুর বাবা খানচন্দ সিং (Rinku Singh’s Father Passes Away)। স্টেজ ৪ লিভার ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটতেই রিঙ্কু তড়িঘড়ি বাড়ি ফিরে যান। পরে সুপার ৮-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আবার চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেন। যদিও প্রথম একাদশে সুযোগ পাননি, দলে জায়গা পান সঞ্জু স্যামসন, তবুও পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রিঙ্কু। এরপর বাবার শেষকৃত্যের জন্য ফের বাড়ি ফিরে যান তিনি।

আরও পড়ুন: দেদার কালোবাজারি, ৩০ হাজারে টিকিট বিকোচ্ছে ইডেনে!

শোককে শক্তিতে রূপান্তর করার এই মানসিক দৃঢ়তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন নয়। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাবার মৃত্যুর পর ইংল্যান্ডে ফিরে গিয়ে কেনিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৪০ রানের ইনিংস খেলেছিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আকাশের দিকে তাকিয়ে সেই ইনিংস উৎসর্গ করেছিলেন প্রয়াত বাবাকে। একইভাবে, ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে বাবার মৃত্যুর কয়েকঘণ্টা পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে ম্যাচ বাঁচানো ৯০ রান করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপরই তিনি শেষকৃত্যে যোগ দিতে যান। এবার সেই একই মানসিক শক্তির পরিচয় দিচ্ছেন রিঙ্কু।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast