Sunday, March 1, 2026
HomeScrollহাইকোর্টের রায়ে, রাজ্যে ICDS নিয়োগে দীর্ঘ জটিলতার অবসান

হাইকোর্টের রায়ে, রাজ্যে ICDS নিয়োগে দীর্ঘ জটিলতার অবসান

কলকাতা: আদালতের রায়ে (High Court) অবশেষে রাজ্যে ICDS নিয়োগে (ICDS Recruitment) 

দীর্ঘ জটিলতার অবসান। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা মামলার নিষ্পত্তি হল।

হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের (Justice Tapobrata Chakraborty Division Bench)  রায়ে কাটলো জটিলতা। ৫০:৫০ অনুপাতে হবে রাজ্যে ICDS নিয়োগ, রায়ে জানালো হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

১৭১৩ শূন্যপদে নিয়োগে সবুজসঙ্কেত হাইকোর্টের। ৫০% নিয়োগ হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। বাকি ৫০% নিয়োগ অভিজ্ঞতার নিরিখে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের সকালে দুর্ঘটনা, হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত দুটি ট্রেন

১০ বছরের বেশি ICDS কাজ করা কর্মীরা সুযোগ পাবেন ৫০% শূন্যপদে।

৪১৫ জন বঞ্চিত অঙ্গনওয়াড়ির কর্মীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। কারণ গত প্রায় ২৬ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনওভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু তাদের দিয়ে সরকার সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে ২০১৫ সালে এক নির্দেশিকা জারি করা হয়েছিল।

সেই নির্দেশিকায় বলা হয়েছিল, সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের ৫০%  অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৫০ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে পারবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশকে না মেনে বাইরে থেকেই ৭৫% শূন্যপদে নিয়োগ করেছিল।

সওয়াল জবাব শোনার পর, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল।

মামলার বয়ান অনুযায়ী আইসিডিস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। ৩৪৫৮টি আইসিডিস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বরে নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়ারির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে। অভিযোগ ওঠে, রাজ্য সরকার অঙ্গনওয়ারির কর্মীদের জন্য শুধুমাত্র ৪২২টি শূন্যপদ রেখে বাকি ৩০৩৬ শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে বেশ কয়েকজন অঙ্গনওয়ারির কর্মী হাইকোর্টের দ্বারস্থ হন।

ICDS কর্মী কারা?

ছোট শিশুদের দেখভাল ও গর্ভবতী মায়েদের সুবিধার্থে কাজ করে থাকেন ICDS কর্মীরা। এছাড়াও স্যানিটাইজেশন ও উপযুক্ত বয়সে টিকাকরণের বিষয়টি দেখেন তারা। পাশাপাশি ম্যানেজমেন্টকে সাহায্য করা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola