Wednesday, August 19, 2026
HomeScroll৬ মার্চ ধর্মতলায় ধরনায় মমতা
Mamata Banerjee

৬ মার্চ ধর্মতলায় ধরনায় মমতা

রবিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন অভিষেক

কলকাতা: ভোটের (West Bengal Assembly Election 2026) আগে ভোটার তালিকা (Voter List) থেকে ‘অন্যায়ভাবে’ বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদে আগামী ৬ মার্চ কলকাতায় (Kolkata) ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেকের অভিযোগ, বিপুল সংখ্যক নাম বাদ পড়া গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তৃণমূলের বক্তব্য, বিষয়টি শুধু রাজনৈতিক নয়, বরং নাগরিক অধিকারের প্রশ্ন।

আরও পড়ুন: ভোটের নির্ঘণ্ট ঘোষণা কবে? সোমেই বৈঠকে বসছে কমিশন

দলের তরফে জানানো হয়েছে, ৬ মার্চের ধরনায় শামিল হবেন দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। এই কর্মসূচির মাধ্যমে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে এবং বাদ পড়া নাম পুনর্বিবেচনার দাবি তোলা হবে। এখন নজর, নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor