Thursday, July 16, 2026
HomeScrollইরানি হামলায় ক্ষতবিক্ষত দুবাই! খামেনেই অধ্যায় শেষ হতেই ইরানকে কড়া বার্তা UAE-র
Middle East War

ইরানি হামলায় ক্ষতবিক্ষত দুবাই! খামেনেই অধ্যায় শেষ হতেই ইরানকে কড়া বার্তা UAE-র

ইতিমধ্যে দুবাই, আবু ধাবি শহরের একাধিক স্থাপনার ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি সামনে এসেছে

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্য (Middle East War) জ্বলছে প্রতিশোধের আগুনে। মিসাইল, ড্রোন হামলা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বুকেও। ইতিমধ্যে ইরানি (Iran) হামলায় দুবাই, আবু ধাবি শহরের একাধিক স্থাপনার ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি সামনে এসেছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানকে প্রতিবেশী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “গলফ রাষ্ট্রগুলির বিরুদ্ধে ইরানের আগ্রাসন ছিল বড় ভুল। তোমাদের যুদ্ধ প্রতিবেশীদের সঙ্গে নয়।” পাশাপাশি তেহরানকে “যুক্তির পথে ফিরে আসার” আহ্বান জানান তিনি।

শনিবার ভোরে আমেরিকা (USA) ও ইজরায়েল (Israel) যৌথভাবে ইরানের উপর বড়সড় সামরিক অভিযান চালায়। অভিযানের কয়েক ঘণ্টা পর তেহরান দাবি করে, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। এই ঘোষণার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। হামলার ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতা গ্রহণের আহ্বান জানান। তার বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

আরও পড়ুন: ইরানি ‘মোল্লাতন্ত্র’র জড় রয়েছে উত্তরপ্রদেশে? জেনে নিন খামেনেই পরিবারের এই অজানা ইতিহাস

এদিকে রবিবার দ্বিতীয় দিনের মতো বিস্ফোরণের শব্দ শোনা যায় দুবাই, বাহরিনের রাজধানী মানামা এবং কাতারের রাজধানী দোহায়। ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে গোটা অঞ্চলে। ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দুবাইয়ের বিখ্যাত কৃত্রিম দ্বীপ ‘পাম’ এবং বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবেও আঘাত হানার দাবি করা হয়েছে। ইরানের বিমানবাহিনী পারস্য উপসাগরীয় দেশগুলি এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতেও বোমাবর্ষণ করেছে বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot